চিকিৎসা পরীক্ষা
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১৬০। (১) যে ক্ষেত্রে কোন শ্রমিক কোন দুর্ঘটনার নোটিশ প্রদান করেন সে ক্ষেত্রে মালিক নোটিশ জারীর তিন দিনের মধ্যে ১[মালিকের নিজ খরচে] কোন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা শ্রমিককে পরীক্ষা করাইবেন এবং উক্ত শ্রমিক উক্তরূপ পরীক্ষার জন্য নিজেকে হাজির করিবেনঃ
তবে শর্ত থাকে যে, শ্রমিকের দুর্ঘটনা বা অসুস্থতা গুরম্নতর হইলে, শ্রমিক যেখানে অবস্থান করিতেছেন মালিক সেখানে তাহাকে পরীক্ষা করাইবার ব্যবস্থা করিবেন।
(২) এই অধ্যায়ের অধীন কোন শ্রমিক মাসিক ক্ষতিপূরণ পাইতে থাকিলে, যদি তিনি নির্দেশিত হন তাহা হইলে সময় সময় উক্তরূপ পরীক্ষার জন্য নিজেকে হাজির করিবেন।
(৩) যে ক্ষেত্রে বিনা খরচে কোন শ্রমিককে উক্তরূপ কোন পরীক্ষা না করা হয় সে ক্ষেত্রে তিনি নিজ উদ্যোগে কোন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা পরীক্ষিত হইতে পারিবেন এবং তৎসম্পর্কিত খরচ মালিক তাহাকে পরিশোধ করিতে বাধ্য থাকিবেন।
(৪) এই অধ্যায়ের অধীন প্রণীত বিধি মোতাবেক ব্যতীত অথবা বিধি দ্বারা নির্ধারিত দিন ব্যতীত উপ-ধারা (১) অথবা (২) এর অধীন কোন চিকিৎসা পরীক্ষার জন্য কোন শ্রমিককে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যাইবে না।
(৫) যদি কোন শ্রমিক উপ-ধারা (১) অথবা (২) এর অধীন মালিক কর্তৃক নির্দেশিত অথবা শ্রম আদালত কর্তৃক কোন সময়ে নির্দেশিত হওয়া সত্ত্বেও চিকিৎসা পরীক্ষার জন্য তিনি কোন রেজিস্টার্ড চিকিৎসকের নিকট নিজেকে হাজির করিতে অস্বীকার করেন অথবা অন্য কোনভাবে উহাতে বাধা প্রদান করেন, তাহা হইলে উক্ত অস্বীকৃতি বা বাধা দেওয়াকালে তাহার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার সাময়িকভাব স্থগিত থাকিবে যদি না, অস্বীকৃতির ক্ষেত্রে, নিজেকে উক্তরূপ হাজির করার ব্যাপারে তিনি পর্যাপ্ত কারণ দ্বারা বাধাপ্রাপ্ত হইয়া থাকেন।
(৬) যদি কোন শ্রমিক উপ-ধারা (১) অথবা (২) এর অধীন যে নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা পরীক্ষার জন্য তাহাকে হাজির হওয়ার কথা ঐ সময় অতিক্রান্ত হইবার পূর্বেই স্ব-ইচ্ছায় উক্তরূপভাবে পরীক্ষিত না হইয়া তাহার কর্মস্থলের এলাকা ত্যাগ করিয়া চলিয়া যান তাহা হইলে তিনি ফিরিয়া না আসা পর্যন্ত অথবা নিজেকে উক্তরূপ পরীক্ষার জন্য হাজির না করা পর্যন্ত তাহার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার সাময়িকভাবে স্থগিত থাকিবে।
(৭) উপ-ধারা (৫) ও (৬) এর অধীন ক্ষতিপূরণ পাওয়ার অধিকার স্থগিত হইয়াছে এরূপ কোন শ্রমিক যদি উক্ত কোন উপ-ধারার অধীন নির্দেশিত কোন চিকিৎসা পরীক্ষার জন্য নিজেকে হাজির না করা কালে মারা যান তাহা হইলে শ্রম আদালত, উপযুক্ত মনে করিলে, মৃত শ্রমিকের পোষ্যগণকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করিবার জন্য নির্দেশ দিতে পারিবে।
(৮) যে ক্ষেত্রে উপ-ধারা (৫) অথবা (৬) এর অধীন কোন ক্ষতিপূরণ পাওয়ার অধিকার স্থগিত হয় সে ক্ষেত্রে স্থগিতকালের জন্য কোন ক্ষতিপূরণ প্রদেয় হইবে না এবং যদি ধারা ১৫১ (১)(খ) এ উল্লিখিত অপেক্ষাকাল অবসান হইবার পূর্বে উক্ত স্থগিতকাল শুরম্ন হয় তাহা হইলে অপেক্ষাকাল স্থগিতকালের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হইবে।
(৯) যে ক্ষেত্রে মালিক কর্তৃক কোন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা কোন জখমপ্রাপ্ত শ্রমিকের বিনা খরচে চিকিৎসা করাইবার প্রস্তাব দেওয়া সত্ত্বেও উক্ত শ্রমিক তাহা গ্রহণ করিতে অস্বীকার করেন, অথবা উক্তরূপ প্রস্তাব গ্রহণের পর ইচ্ছাকৃতভাবে উক্ত চিকিৎসকের নির্দেশ উপেক্ষা করেন, এবং যদি ইহা প্রমাণিত হয় যে, শ্রমিকটি উহার পর কোন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা নিয়মিতভাবে চিকিৎসীত হন নাই অথবা চিকিৎসীত হওয়াকালে ইচ্ছাকৃতভাবে চিকিৎসকের নির্দেশ অনুসরণ করিতে ব্যর্থ হইয়াছেন এবং উক্তরূপ অস্বীকৃতি, অবহেলা অথবা ব্যর্থতা অবস্থার পরিপ্রেক্ষিতে অযৌক্তিক ছিল এবং ইহার ফলে জখমের অবনতি ঘটে, সে ক্ষেত্রে জখমটি এবং উহা হইতে স্পষ্ট অক্ষমতা, শ্রমিকটি রেজিষ্টার্ড চিকিৎসক দ্বারা নিয়মিতভাবে চিকিৎসীত হইয়া তাহার নির্দেশমত চলিলে যে প্রকৃতির হইত এবং যে সময় পর্যন্ত থাকিত-উহা সে প্রকৃতির এবং সে সময় পর্যন্ত চলিতেছে বলিয়া গণ্য হইবে, এবং কোন ক্ষতিপূরণ প্রদেয় হইলে উহা তদানুযায়ী প্রদত্ত হইবে।
(১০) যে ক্ষেত্রে কোন মালিক অথবা জখমপ্রাপ্ত শ্রমিক কোন রেজিষ্টার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত চিকিৎসা পরীক্ষার রিপোর্টে সন্তুষ্ট না হন, সে ক্ষেত্রে তিনি বিষয়টি পুনরায় পরীক্ষা করার জন্য মেডিকেল কলেজের অনূ্যন সহযোগী অধ্যাপকের মর্যাদাসম্পন্ন্ন কোন চিকিৎসা বিশেষজ্ঞের নিকট প্রেরণ করিতে পারিবেন, এবং এই প্রকার পরীক্ষার জন্য যে খরচ হইবে উহা মালিক বা, ক্ষেত্রমত, শ্রমিক বহন করিবেন।
২[(১১) কোন প্রতিষ্ঠানে অন্যূন ১০ জন শ্রমিক কর্মরত থাকিলে উক্ত প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের জন্য যৌথ বীমা কর্মসূচির অধীনে দুর্ঘটনা জনিত বীমা স্কীম চালু ও বাস্তবায়ন করিতে পারিবেন এবং উক্তরূপ দুর্ঘটনা বীমা স্কীম হইতে প্রাপ্ত সুবিধাদি বা অর্থ শ্রমিকের চিকিৎসা কাজে ব্যয় করিতে হইবে।]
সংশোধনী টীকা (২)
- ‘‘মালিকের নিজ খরচে’’ শব্দসমূহ ‘‘বিনা খরচে’’ শব্দদ্বয়ের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৪৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
- উপ-ধারা (১১) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৪৫(খ) ধারাবলে সংযোজিত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ১৬০ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
জখমের স্পষ্টতা সম্পর্কে সিদ্ধান্ত
(১) ধারা ১৬০ (১০) মোতাবেক শ্রমিকের জখমের স্পষ্টতা ও স্থায়িত্ব সম্পর্কে কোন বিরোধ দেখা দিলে সেই ক্ষেত্রে রেজিস্টার্ড চিকিৎসকের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত চিকিৎসকের ফি মালিক বা, ক্ষেত্রমত, শ্রমিক কর্তৃক বহন করিতে হইবে।
ক্ষতিপূরণের অধিকার সাময়িকভাবে স্থগিত হইবার পর স্বাস্থ্য পরীক্ষা
— যে শ্রমিকের ক্ষতিপূরণের অধিকার ধারা ১৬০ এর উপ-ধারা (৫) বা (৬) মোতাবেক সাময়িকভাবে স্থগিত হইয়াছে তিনি যদি সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করিবার জন্য আবেদন করিয়া থাকেন তবে মালিক আবেদন প্রাপ্তির তিন দিনের মধ্যে উক্ত শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করিবেন ।
বিধি ১৪৪ এর পর নিম্নরূপ নূতন বিধি ১৪৪ক সন্নিবেশিত হইবে, যথা: ‘‘১৪৪ক। ক্ষতিপূরণের হার নির্ধারণ।ধারা ১৬১ (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে মহাপরিদর্শক দুই পক্ষের বক্তব্য শ্রবণ করিয়া তাহার বিবেচনায় ক্ষতিপূরণের হার নির্ধারণ করিবেন।’’;
নতুন বিধিটির পূর্ণ পাঠ আলাদা পাতায়: বিধি ১৪৪ক — ক্ষতিপূরণের হার নির্ধারণ
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়কোনো শ্রমিক দুর্ঘটনার নোটিশ দিলে বা মাসিক ক্ষতিপূরণ পাচ্ছেন এমন শ্রমিকের চিকিৎসা পরীক্ষার ক্ষেত্রে সকল মালিকের জন্য প্রযোজ্য।
করণীয় (ধাপে ধাপে)
- দুর্ঘটনার নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মালিকের নিজ খরচে রেজিস্টার্ড চিকিৎসক দিয়ে শ্রমিককে পরীক্ষা করান; গুরুতর হলে শ্রমিক যেখানে আছেন সেখানে।
- দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা মালিকের তত্ত্বাবধানে ও খরচে করুন।
- মাসিক ক্ষতিপূরণপ্রাপ্ত শ্রমিককে দুর্ঘটনার পরের মাসে দুইবার ও পরে মাসে একবারের বেশি বাইরে পরীক্ষায় যেতে বাধ্য করবেন না।
- শ্রমিক নিজ উদ্যোগে পরীক্ষা করালে তার খরচ পরিশোধ করুন; স্থগিত শ্রমিক আবেদন করলে তিন দিনের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করুন।
- রিপোর্টে আপত্তি থাকলে মেডিকেল কলেজের অন্তত সহযোগী অধ্যাপক পর্যায়ের বিশেষজ্ঞের কাছে পুনঃপরীক্ষায় পাঠাতে পারেন।
যে নথি রাখতে হবে
- রেজিস্টার্ড চিকিৎসকের পরীক্ষার রিপোর্ট
- চিকিৎসা খরচের বিল ও পরিশোধের রসিদ
- পরীক্ষার নির্দেশ ও শ্রমিকের উপস্থিতি বা অস্বীকৃতির লিখিত রেকর্ড
- দুর্ঘটনা বীমা স্কীমের পলিসি ও দাবির রেকর্ড (চালু থাকলে)
Audit-এ আহত শ্রমিকের চিকিৎসা খরচ মালিক বহন করেছে কি না এবং চিকিৎসকের রিপোর্ট ও বিল ফাইলে আছে কি না দেখা হয়।
অন্তত ১০ জন শ্রমিক থাকলে মালিক যৌথ বীমার অধীনে দুর্ঘটনা বীমা স্কীম চালু করতে পারেন (বাধ্যতামূলক নয়); চালু করলে প্রাপ্ত অর্থ শ্রমিকের চিকিৎসায় ব্যয় করতে হবে।
আলাদা দণ্ড নির্দিষ্ট না থাকায় ধারা ৩০৭ অনুযায়ী ৩ মাস পর্যন্ত কারাদণ্ড বা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
দুই আইনেই নোটিশের ৩ দিনের মধ্যে মালিকের খরচে পরীক্ষা। EPZ ধারা ৮২: জোনের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক বা রেজিস্টার্ড চিকিৎসক; বাকি বিষয় EPZ বিধি ১৫০–১৫১-এ (সহযোগী অধ্যাপক পর্যায়ের বিশেষজ্ঞে পুনঃপরীক্ষা, পরীক্ষা এড়ালে ক্ষতিপূরণ স্থগিত, ১০+ শ্রমিকে দুর্ঘটনা বীমা স্কিম চালু করা যায়)।
EPZ ধারা ৮২ পাশাপাশি দেখুন
BLA ধারা ১৬০ · চিকিৎসা পরীক্ষা
১৬০। (১) যে ক্ষেত্রে কোন শ্রমিক কোন দুর্ঘটনার নোটিশ প্রদান করেন সে ক্ষেত্রে মালিক নোটিশ জারীর তিন দিনের মধ্যে ১[মালিকের নিজ খরচে] কোন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা শ্রমিককে পরীক্ষা করাইবেন এবং উক্ত শ্রমিক উক্তরূপ পরীক্ষার জন্য নিজেকে হাজির করিবেনঃ
তবে শর্ত থাকে যে, শ্রমিকের দুর্ঘটনা বা অসুস্থতা গুরম্নতর হইলে, শ্রমিক যেখানে অবস্থান করিতেছেন মালিক সেখানে তাহাকে পরীক্ষা করাইবার ব্যবস্থা করিবেন।
(২) এই অধ্যায়ের অধীন কোন শ্রমিক মাসিক ক্ষতিপূরণ পাইতে থাকিলে, যদি তিনি নির্দেশিত হন তাহা হইলে সময় সময় উক্তরূপ পরীক্ষার জন্য নিজেকে হাজির করিবেন।
(৩) যে ক্ষেত্রে বিনা খরচে কোন শ্রমিককে উক্তরূপ কোন পরীক্ষা না করা হয় সে ক্ষেত্রে তিনি নিজ উদ্যোগে কোন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা পরীক্ষিত হইতে পারিবেন এবং তৎসম্পর্কিত খরচ মালিক তাহাকে পরিশোধ করিতে বাধ্য থাকিবেন।
(৪) এই অধ্যায়ের অধীন প্রণীত বিধি মোতাবেক ব্যতীত অথবা বিধি দ্বারা নির্ধারিত দিন ব্যতীত উপ-ধারা (১) অথবা (২) এর অধীন কোন চিকিৎসা পরীক্ষার জন্য কোন শ্রমিককে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যাইবে না।
(৫) যদি কোন শ্রমিক উপ-ধারা (১) অথবা (২) এর অধীন মালিক কর্তৃক নির্দেশিত অথবা শ্রম আদালত কর্তৃক কোন সময়ে নির্দেশিত হওয়া সত্ত্বেও চিকিৎসা পরীক্ষার জন্য তিনি কোন রেজিস্টার্ড চিকিৎসকের নিকট নিজেকে হাজির করিতে অস্বীকার করেন অথবা অন্য কোনভাবে উহাতে বাধা প্রদান করেন, তাহা হইলে উক্ত অস্বীকৃতি বা বাধা দেওয়াকালে তাহার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার সাময়িকভাব স্থগিত থাকিবে যদি না, অস্বীকৃতির ক্ষেত্রে, নিজেকে উক্তরূপ হাজির করার ব্যাপারে তিনি পর্যাপ্ত কারণ দ্বারা বাধাপ্রাপ্ত হইয়া থাকেন।
(৬) যদি কোন শ্রমিক উপ-ধারা (১) অথবা (২) এর অধীন যে নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা পরীক্ষার জন্য তাহাকে হাজির হওয়ার কথা ঐ সময় অতিক্রান্ত হইবার পূর্বেই স্ব-ইচ্ছায় উক্তরূপভাবে পরীক্ষিত না হইয়া তাহার কর্মস্থলের এলাকা ত্যাগ করিয়া চলিয়া যান তাহা হইলে তিনি ফিরিয়া না আসা পর্যন্ত অথবা নিজেকে উক্তরূপ পরীক্ষার জন্য হাজির না করা পর্যন্ত তাহার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার সাময়িকভাবে স্থগিত থাকিবে।
(৭) উপ-ধারা (৫) ও (৬) এর অধীন ক্ষতিপূরণ পাওয়ার অধিকার স্থগিত হইয়াছে এরূপ কোন শ্রমিক যদি উক্ত কোন উপ-ধারার অধীন নির্দেশিত কোন চিকিৎসা পরীক্ষার জন্য নিজেকে হাজির না করা কালে মারা যান তাহা হইলে শ্রম আদালত, উপযুক্ত মনে করিলে, মৃত শ্রমিকের পোষ্যগণকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করিবার জন্য নির্দেশ দিতে পারিবে।
(৮) যে ক্ষেত্রে উপ-ধারা (৫) অথবা (৬) এর অধীন কোন ক্ষতিপূরণ পাওয়ার অধিকার স্থগিত হয় সে ক্ষেত্রে স্থগিতকালের জন্য কোন ক্ষতিপূরণ প্রদেয় হইবে না এবং যদি ধারা ১৫১ (১)(খ) এ উল্লিখিত অপেক্ষাকাল অবসান হইবার পূর্বে উক্ত স্থগিতকাল শুরম্ন হয় তাহা হইলে অপেক্ষাকাল স্থগিতকালের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হইবে।
(৯) যে ক্ষেত্রে মালিক কর্তৃক কোন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা কোন জখমপ্রাপ্ত শ্রমিকের বিনা খরচে চিকিৎসা করাইবার প্রস্তাব দেওয়া সত্ত্বেও উক্ত শ্রমিক তাহা গ্রহণ করিতে অস্বীকার করেন, অথবা উক্তরূপ প্রস্তাব গ্রহণের পর ইচ্ছাকৃতভাবে উক্ত চিকিৎসকের নির্দেশ উপেক্ষা করেন, এবং যদি ইহা প্রমাণিত হয় যে, শ্রমিকটি উহার পর কোন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা নিয়মিতভাবে চিকিৎসীত হন নাই অথবা চিকিৎসীত হওয়াকালে ইচ্ছাকৃতভাবে চিকিৎসকের নির্দেশ অনুসরণ করিতে ব্যর্থ হইয়াছেন এবং উক্তরূপ অস্বীকৃতি, অবহেলা অথবা ব্যর্থতা অবস্থার পরিপ্রেক্ষিতে অযৌক্তিক ছিল এবং ইহার ফলে জখমের অবনতি ঘটে, সে ক্ষেত্রে জখমটি এবং উহা হইতে স্পষ্ট অক্ষমতা, শ্রমিকটি রেজিষ্টার্ড চিকিৎসক দ্বারা নিয়মিতভাবে চিকিৎসীত হইয়া তাহার নির্দেশমত চলিলে যে প্রকৃতির হইত এবং যে সময় পর্যন্ত থাকিত-উহা সে প্রকৃতির এবং সে সময় পর্যন্ত চলিতেছে বলিয়া গণ্য হইবে, এবং কোন ক্ষতিপূরণ প্রদেয় হইলে উহা তদানুযায়ী প্রদত্ত হইবে।
(১০) যে ক্ষেত্রে কোন মালিক অথবা জখমপ্রাপ্ত শ্রমিক কোন রেজিষ্টার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত চিকিৎসা পরীক্ষার রিপোর্টে সন্তুষ্ট না হন, সে ক্ষেত্রে তিনি বিষয়টি পুনরায় পরীক্ষা করার জন্য মেডিকেল কলেজের অনূ্যন সহযোগী অধ্যাপকের মর্যাদাসম্পন্ন্ন কোন চিকিৎসা বিশেষজ্ঞের নিকট প্রেরণ করিতে পারিবেন, এবং এই প্রকার পরীক্ষার জন্য যে খরচ হইবে উহা মালিক বা, ক্ষেত্রমত, শ্রমিক বহন করিবেন।
২[(১১) কোন প্রতিষ্ঠানে অন্যূন ১০ জন শ্রমিক কর্মরত থাকিলে উক্ত প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের জন্য যৌথ বীমা কর্মসূচির অধীনে দুর্ঘটনা জনিত বীমা স্কীম চালু ও বাস্তবায়ন করিতে পারিবেন এবং উক্তরূপ দুর্ঘটনা বীমা স্কীম হইতে প্রাপ্ত সুবিধাদি বা অর্থ শ্রমিকের চিকিৎসা কাজে ব্যয় করিতে হইবে।]
EPZ ধারা ৮২ · চিকিৎসা পরীক্ষা
৮২। (১) যেক্ষেত্রে কোনো শ্রমিক কোনো দুর্ঘটনার নোটিশ প্রদান করেন, সেই ক্ষেত্রে মালিক নোটিশ প্রদানের ৩ (তিন) দিনের মধ্যে জোনের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক অথবা মালিকের খরচে কোনো রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা শ্রমিককে পরীক্ষা করাইবেন এবং উক্ত শ্রমিক উক্তরূপ পরীক্ষার জন্য নিজেকে হাজির করিবেন :
তবে শর্ত থাকে যে, শ্রমিকের দুর্ঘটনা বা অসুস্থতা গুরুতর হইলে, শ্রমিক যেখানে অবস্থান করিতেছেন মালিক সেখানে তাহাকে পরীক্ষা করাইবার ব্যবস্থা করিবেন।
(২) এই অধ্যায়ের অধীন কোনো শ্রমিক মাসিক ক্ষতিপূরণ গ্রহণ করিতে থাকিলে, যদি তিনি নির্দেশিত হন তাহা হইলে সময় সময় উক্তরূপ পরীক্ষার জন্য নিজেকে হাজির করিবেন।
(৩) শ্রমিকদের উপ-ধারা (১) এর অধীন পরীক্ষা, চিকিৎসা এবং এতৎসংক্রান্ত অন্যান্য বিষয়াদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।