RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা২৭৪

অধ্যায়ের প্রয়োগ

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

২৭৪৷ এই অধ্যায় এমন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হইবে যাহা দুই বত্সরের অধিককাল যাবত্ চালু আছে, যাহাতে সাধারণতঃ অন্যুন পঞ্চাশ জন শ্রমিক নিযুক্ত আছেন ১[***]৷

সংশোধনী টীকা (১)
  1. ‘‘এবং যাহাতে শিক্ষাধীনতাযোগ্য পেশায় বা বৃত্তিতে অন্যূন পাঁচ জন শ্রমিক নিয়োজিত আছেন’’ শব্দগুলি বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৭৩ ধারাবলে বিলুপ্ত।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৭৪ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

তথ্যমূলক ধারাশিক্ষাধীনতা (অষ্টাদশ অধ্যায়) প্রযোজ্য হয় দুই বছরের বেশি চালু এবং সাধারণত অন্যূন পঞ্চাশ জন শ্রমিক নিয়োজিত প্রতিষ্ঠানে।

কারখানা যা মনে রাখবে

  1. কারখানা দুই বছরের বেশি চালু এবং পঞ্চাশ বা তার বেশি শ্রমিক থাকলে অধ্যায়টি প্রযোজ্য ধরে নিন।
  2. যোগ্য কর্তৃপক্ষ কোনো পেশাকে শিক্ষাধীনতাযোগ্য ঘোষণা করেছে কি না গেজেট নিয়মিত দেখুন; ঘোষণা হলে ধারা ২৭৭ এর দায় শুরু হয়।
দায়িত্ব
HR, Compliance
খেয়াল রাখুন

২০১৩ সংশোধনে শিক্ষাধীনতাযোগ্য পেশায় অন্যূন পাঁচ জন শ্রমিকের শর্ত বিলুপ্ত হয়েছে।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: শিক্ষাধীনতা অধ্যায় প্রযোজ্য ২ বছরের বেশি চালু ও সাধারণত অন্তত ৫০ জন শ্রমিকের প্রতিষ্ঠানে। EPZ আইনে শিক্ষাধীনতা অধ্যায় নেই; ইপিজেড শ্রম বিধিমালার বিধি ৯-এ যেসব প্রতিষ্ঠানে শিক্ষাধীনতা কার্যক্রম থাকবে তাদের জন্য নীতিমালার বিধান আছে, শ্রমিক-সংখ্যার শর্ত নেই।