নিষ্পত্তি, ধারা ১২৪ক, ইত্যাদি ভঙ্গের দণ্ড
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১[২৯২৷ কোনো ব্যক্তি এই আইনের অধীন অবশ্য পালনীয় কোনো নিষ্পত্তি, সিদ্ধান্ত, রোয়েদাদ বা ধারা ১২৪ক এর সিদ্ধান্ত ভঙ্গ করিলে, তিনি এক বৎসর পর্যন্ত কারাদণ্ডে, অথবা অন্যূন ২০ (বিশ) হাজার হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।]
সংশোধনী টীকা (১)
- ধারা ২৯২ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৬৫ ধারাবলে প্রতিস্থাপিত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৯২ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
তথ্যমূলক ধারাআইনের অধীন অবশ্য পালনীয় নিষ্পত্তি, সিদ্ধান্ত, রোয়েদাদ বা ধারা ১২৪ক-এর সিদ্ধান্ত ভঙ্গ করলে যে কোনো পক্ষের জন্য প্রযোজ্য।
কারখানা যা মনে রাখবে
- স্বাক্ষরিত প্রতিটি নিষ্পত্তিনামা, রোয়েদাদ ও ধারা ১২৪ক-এর আপোষ সিদ্ধান্তের শর্তের তালিকা করে বাস্তবায়নের দায়িত্ব ও তারিখ নির্ধারণ করুন।
- শর্ত বাস্তবায়নের প্রমাণ (পরিশোধ, নোটিশ, বেতন সমন্বয়) case file-এ রাখুন।
যে নথি রাখতে হবে
- নিষ্পত্তিনামা, রোয়েদাদ ও ধারা ১২৪ক-এর সিদ্ধান্তের কপি
- বাস্তবায়নের প্রমাণ
স্বাক্ষরিত নিষ্পত্তি বা আপোষের শর্ত পালিত হয়েছে কি না দেখা হতে পারে।
২০২৬ সংশোধনে ধারাটি প্রতিস্থাপিত হয়েছে এবং ধারা ১২৪ক-এর সিদ্ধান্ত ভঙ্গও দণ্ডনীয় করা হয়েছে।
ধারা ২৯২ অনুযায়ী এক বৎসর পর্যন্ত কারাদণ্ড, অথবা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: নিষ্পত্তি, রোয়েদাদ বা ধারা ১২৪ক-এর সিদ্ধান্ত ভঙ্গে ১ বছর কারাদণ্ড বা ২০,০০০–৫০,০০০ টাকা বা উভয়। EPZ ধারা ১৫২: প্রথমবার ৫,০০০ টাকা, পরে প্রতিবার ১০,০০০ টাকা পর্যন্ত, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড। EPZ-এ ১২৪ক-এর মতো আপোষ ব্যবস্থা নেই।
EPZ ধারা ১৫২ পাশাপাশি দেখুন
BLA ধারা ২৯২ · নিষ্পত্তি, ধারা ১২৪ক, ইত্যাদি ভঙ্গের দণ্ড
১[২৯২৷ কোনো ব্যক্তি এই আইনের অধীন অবশ্য পালনীয় কোনো নিষ্পত্তি, সিদ্ধান্ত, রোয়েদাদ বা ধারা ১২৪ক এর সিদ্ধান্ত ভঙ্গ করিলে, তিনি এক বৎসর পর্যন্ত কারাদণ্ডে, অথবা অন্যূন ২০ (বিশ) হাজার হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।]
EPZ ধারা ১৫২ · মীমাংসা ভঙ্গ করিবার জন্য দণ্ড
১৫২। কোনো ব্যক্তি মীমাংসার কোনো শর্ত, রোয়েদাদ অথবা তাহার উপর বাধ্যকর কোনো সিদ্ধান্ত ভঙ্গ করিলে, তিনি-
(ক) প্রথমবার অনুরূপ অপরাধ করিবার জন্য ৫ (পাঁচ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অনাদায়ে ৬ (ছয়) মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন;
(খ) পরবর্তীতে প্রতিটি অনুরূপ অপরাধের জন্য ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অনাদায়ে ৬ (ছয়) মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন।