RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৪৪

কতিপয় ক্ষেত্রে প্রতিবন্ধী শ্রমিক নিয়োগে বিধি-নিষেধ

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

১[ ৪৪। কোনো প্রতিবন্ধী শ্রমিককে বিপজ্জনক যন্ত্রপাতির কাজে অথবা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাইবে না।]

সংশোধনী টীকা (১)
  1. ধারা ৪৪ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৮ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৪৪ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়কোনো প্রতিবন্ধী শ্রমিককে বিপজ্জনক যন্ত্রপাতির কাজে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষিদ্ধ; সকল কারখানায় প্রযোজ্য।

করণীয় (ধাপে ধাপে)

  1. কাজ বরাদ্দের আগে বিপজ্জনক যন্ত্র ও ঝুঁকিপূর্ণ কাজের তালিকার সাথে মিলিয়ে প্রতিবন্ধী শ্রমিকদের নিরাপদ পদে পদায়ন করুন।
  2. প্রতিবন্ধী শ্রমিককে বিপজ্জনক যন্ত্র বা ঝুঁকিপূর্ণ কাজে বদলি বা অস্থায়ী দায়িত্ব দেবেন না।
  3. বিভাগীয় supervisor-দের এই নিষেধ সম্পর্কে জানিয়ে রাখুন।

যে নথি রাখতে হবে

  • প্রতিবন্ধী শ্রমিকদের পদায়ন ও কাজের বরাদ্দের রেকর্ড
দায়িত্ব
HR ও Safety Committee
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

প্রতিবন্ধী শ্রমিকদের কাজের স্থান ও দায়িত্ব দেখা হয়।

না মানলে

ধারা ৩০৭ অনুযায়ী ৩ মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড (অন্য কোনো দণ্ড নির্ধারিত না থাকলে)।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: প্রতিবন্ধী শ্রমিককে বিপজ্জনক যন্ত্র বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষেধ। EPZ আইনে এমন আলাদা ধারা নেই; EPZ বিধি ৪০ ও ৮৫-এ প্রতিবন্ধী শ্রমিককে দিয়ে ভারী বস্তু তোলা/বহন নিষেধ।