RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা১৯৩

দ্বৈত সদস্য পদের উপর বাধা

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

১৯৩। একই সময়ে কোন মালিক অথবা কোন শ্রমিক একই প্রতিষ্ঠানের একাধিক ট্রেড ইউনিয়নের সদস্য হইতে বা থাকিতে পারিবেন না।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ১৯৩ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

তথ্যমূলক ধারাএকই প্রতিষ্ঠানের একাধিক ট্রেড ইউনিয়নের সদস্য একই সময়ে হওয়া যায় না; মালিক ও শ্রমিক উভয়ের জন্য প্রযোজ্য।

কারখানা যা মনে রাখবে

  1. শ্রমিক কোন ইউনিয়নের সদস্য তা জানতে চাপ দেবেন না; চাঁদা কর্তনের তালিকায় একই শ্রমিক দুই ইউনিয়নে থাকলে বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়নকে লিখিতভাবে জানান।
দায়িত্ব
HR
না মানলে

ধারা ৩০০ অনুযায়ী একই সময়ে একাধিক ট্রেড ইউনিয়নের সদস্য হলে বা থাকলে ২ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: একই প্রতিষ্ঠানের একাধিক ট্রেড ইউনিয়নের সদস্য হওয়া নিষেধ। EPZ-এ এক প্রতিষ্ঠানে একটির বেশি শ্রমিক কল্যাণ সমিতিই গঠন করা যায় না (ধারা ১০০), আর শ্রমিক কেবল নিজ প্রতিষ্ঠানের সমিতির সদস্য হতে পারেন (ধারা ১০২(১))।

EPZ ধারা ১০০ পাশাপাশি দেখুন

BLA ধারা ১৯৩ · দ্বৈত সদস্য পদের উপর বাধা

১৯৩। একই সময়ে কোন মালিক অথবা কোন শ্রমিক একই প্রতিষ্ঠানের একাধিক ট্রেড ইউনিয়নের সদস্য হইতে বা থাকিতে পারিবেন না।

EPZ ধারা ১০০ · শ্রমিক কল্যাণ সমিতির সংখ্যা সম্পর্কিত সীমাবদ্ধতা

১০০। কোনো জোনে কোনো শিল্প প্রতিষ্ঠানে একের অধিক শ্রমিক কল্যাণ সমিতি গঠন করা যাইবে না।