চুক্তি রেজিস্ট্রি করিতে ব্যর্থতার ফল
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১৭১। যে ক্ষেত্রে ধারা ১৭০ এর অধীন রেজিস্ট্রিকরণ প্রয়োজন এরূপ কোন চুক্তির স্মারকলিপি উক্ত ধারার বিধান অনুযায়ী শ্রম আদালতে প্রেরণ করা না হয়, সে ক্ষেত্রে মালিক এই অধ্যায়ের অধীন তৎকর্তৃক প্রদেয় ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করিতে বাধ্য থাকিবেন এবং উক্ত আদালত ভিন্নরূপ নির্দেশ না দিলে, তিনি ক্ষতিপূরণ বাবদ শ্রমিককে পরিশোধিত অর্থের, উহা চুক্তির অধীন হউক অথবা অন্যভাবে হউক, অর্ধেকের অধিক কর্তন করিতে অধিকারী হইবেন না।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ১৭১ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
তথ্যমূলক ধারাধারা ১৭০ অনুযায়ী রেজিস্ট্রিযোগ্য ক্ষতিপূরণ চুক্তির স্মারক শ্রম আদালতে না পাঠালে মালিকের ক্ষেত্রে প্রযোজ্য পরিণতি।
কারখানা যা মনে রাখবে
- প্রতিটি থোক ক্ষতিপূরণ চুক্তির স্মারক অবশ্যই শ্রম আদালতে পাঠান; না পাঠালে সম্পূর্ণ ক্ষতিপূরণ আবার দিতে হতে পারে।
- আগে দেওয়া অর্থের সর্বোচ্চ অর্ধেক কর্তন করা যাবে (আদালত ভিন্ন নির্দেশ না দিলে), তাই চুক্তি রেজিস্ট্রি নিশ্চিত করুন।
সংশ্লিষ্ট আইন ও বিধি
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: চুক্তির স্মারকলিপি রেজিস্ট্রির জন্য না পাঠালে মালিক পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য, আগে দেওয়া অর্থের অর্ধেকের বেশি কাটতে পারবেন না। EPZ আইনে আলাদা ধারা নেই; EPZ বিধি ১৫৫-এ একই বিধান।