কল্যাণ তহবিলের ব্যবহার
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১[২৪৩। কল্যাণ তহবিলে জমাকৃত অর্থ, এই অধ্যায়ের বিধানাবলী প্রতিপালন সাপেক্ষে, ট্রাস্টি বোর্ড যেভাবে স্থির করিবে সেইভাবে এবং সেই উদ্দেশ্যে ব্যবহার করা যাইবে, এবং বোর্ড তৎসম্পর্কে সরকারকে অবহিত করিবে।]
সংশোধনী টীকা (১)
- ধারা ২৪৩ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৭১ ধারাবলে প্রতিস্থাপিত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৪৩ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়কল্যাণ তহবিলের অর্থ ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবহার এবং সরকারকে অবহিত করার দায়।
করণীয় (ধাপে ধাপে)
- কল্যাণ তহবিলের ব্যবহারের খাত ও পদ্ধতি ট্রাস্টি বোর্ডের সভায় সিদ্ধান্ত হিসাবে লিপিবদ্ধ করুন।
- সিদ্ধান্ত সব সুবিধাভোগীর জন্য সমান ও বৈষম্যহীন রাখুন।
- ব্যবহারের বিবরণ সরকারকে অবহিত করে প্রেরণের কপি রাখুন।
যে নথি রাখতে হবে
- কল্যাণ তহবিল ব্যবহারের বোর্ড রেজুলেশন
- ব্যয়ের ভাউচার ও সরকারকে অবহিতকরণের কপি
কল্যাণ তহবিলের ব্যয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে কি না এবং সরকারকে জানানো হয়েছে কি না দেখা হয়।
পৃথক দণ্ড না থাকায় ধারা ৩০৭ অনুযায়ী ৩ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।
সংশ্লিষ্ট আইন ও বিধি
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: কল্যাণ তহবিলের অর্থ ট্রাস্টি বোর্ড যেভাবে ঠিক করে সেভাবে ব্যবহার, সরকারকে জানাতে হয়। EPZ বিধি ২৯৬: তহবিলের ৫০% ‘সুবিধাভোগী কল্যাণ হিসাব’ (অনুদান, চিকিৎসা, বৃত্তি) আর ৫০% ‘আপৎকালীন হিসাব’ (গ্রুপ বিমা দাবি, স্বাস্থ্য বিমা, কারখানা বন্ধে পাওনা, মজুরির জন্য মালিককে স্বল্পমেয়াদি ঋণ)।