RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা২৪১

সুবিধা প্রাপ্তির যোগ্যতা

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

২৪১৷ (১) সকল ১[সুবিধাভোগী] এই অধ্যায়ের অধীন সকল সুবিধা ২[সমান অনুপাতে] পাইবার এবং তহবিলদ্বয়ে অংশগ্রহণের যোগ্য হইবেন৷

(২) কোন হিসাব বত্সরে কোন ৩[সুবিধাভোগী] কোন কোম্পানীতে অন্যুন ছয় মাস চাকুরী পূর্ণ না করিলে তিনি উক্ত বত্সরের জন্য তহবিলদ্বয়ে অংশগ্রহণ করিতে পারিবেন না৷

সংশোধনী টীকা (৩)
  1. ‘‘সুবিধাভোগী’’ শব্দ ‘‘শ্রমিক’’ শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৬৯(ক)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. ‘‘সমান অনুপাতে’’ শব্দগুলি ‘‘সুবিধা’’ শব্দের পর বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৬৯(ক)(আ) ধারাবলে সন্নিবেশিত।
  3. ‘‘সুবিধাভোগী’’ শব্দ ‘‘শ্রমিক’’ শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৬৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৪১ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়WPPF সুবিধা পাওয়ার যোগ্যতা: সকল সুবিধাভোগী সমান অনুপাতে পাবেন, তবে হিসাব বছরে অন্যূন ছয় মাস চাকুরি লাগবে।

করণীয় (ধাপে ধাপে)

  1. প্রতি হিসাব বছরের জন্য সুবিধাভোগী তালিকা করুন এবং প্রত্যেকের চাকুরিকাল personnel file থেকে যাচাই করুন।
  2. ওই বছরে ছয় মাস চাকুরি পূর্ণ না হলে তাকে সেই বছরের বণ্টন থেকে বাদ দিন এবং কারণ তালিকায় লিখুন।
  3. সুবিধাভোগী ও তাদের উত্তরাধিকারী বা নমিনীর তালিকা ফরম-৪১ অনুযায়ী ট্রাস্টি বোর্ডকে দিন।

যে নথি রাখতে হবে

  • সুবিধাভোগী ও নমিনীর তালিকা (ফরম-৪১)
  • চাকুরিকাল যাচাইয়ের রেকর্ড
দায়িত্ব
HR, ট্রাস্টি বোর্ডের সচিব
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

সুবিধাভোগী তালিকায় পদমর্যাদা নির্বিশেষে সবাই আছেন কি না এবং বাদ পড়াদের যোগ্যতা যাচাই দেখা হয়।

খেয়াল রাখুন

ধারা ২৩৩(১)(ঝ) এর সুবিধাভোগী সংজ্ঞায় অন্যূন নয় মাস চাকুরির শর্ত আছে; দুই শর্ত একসাথে প্রয়োগ করুন।

না মানলে

পৃথক দণ্ড না থাকায় ধারা ৩০৭ অনুযায়ী ৩ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: সব সুবিধাভোগী সমান অনুপাতে সুবিধা পাবেন; হিসাব বছরে অন্তত ৬ মাস চাকরি না হলে সে বছরের অংশ নেই। EPZ-এ ব্যক্তিগত বার্ষিক অংশ নেই; তহবিল থেকে ঘটনাভিত্তিক অনুদান ও কল্যাণ ব্যয় (EPZ বিধি ২৯৬)।