ধারা ২১০(৭) না মানার দণ্ড
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
৩০১৷ কোন ব্যক্তি সালিসের সন্তোষমত ব্যতীত, অন্য কোন কারণে ধারা ২১০(৭) এর বিধান মানিতে ব্যর্থ হইলে, তিনি ১[ তিন মাস] পর্যন্ত কারাদণ্ডে, অথবা ২[৫ (পাঁচ) হাজার] টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
সংশোধনী টীকা (২)
- ‘‘তিন মাস’’ শব্দগুলি ‘‘ছয় মাস’’ শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৮ নং আইন) এর ৪৫ ধারাবলে প্রতিস্থাপিত।
- “৫ (পাঁচ) হাজার” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী “দুই হাজার” শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৭১ ধারাবলে প্রতিস্থাপিত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৩০১ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
তথ্যমূলক ধারাশিল্প বিরোধের সালিসিতে সালিস নির্ধারিত তারিখ ও সময়ে নিজে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির না হলে পক্ষগণের জন্য প্রযোজ্য (ধারা ২১০(৭))।
কারখানা যা মনে রাখবে
- সালিসের নোটিশ পেলে তারিখ ও সময় ক্যালেন্ডারে তুলুন এবং চুক্তি করার লিখিত ক্ষমতাসহ প্রতিনিধি মনোনীত করুন।
- হাজির হতে না পারলে আগেই লিখিত কারণ জানিয়ে সালিসের সম্মতি নিন।
যে নথি রাখতে হবে
- সালিসের নোটিশ, প্রতিনিধির ক্ষমতাপত্র ও হাজিরার রেকর্ড
২০২৬ সংশোধনে অর্থদণ্ড "দুই হাজার" থেকে ৫ হাজার টাকা করা হয়েছে। এই অপরাধে শ্রম পরিচালক অভিযোগ করেন (ধারা ৩১৩)।
ধারা ৩০১ অনুযায়ী তিন মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা ৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: সালিসের সামনে হাজির না হলে (ধারা ২১০(৭)) ৩ মাস কারাদণ্ড বা ৫,০০০ টাকা বা উভয়। EPZ ধারা ১৬০: মীমাংসাকারীর সামনে হাজির না হলে বা প্রতিনিধি না পাঠালে (ধারা ১২৯(২)) ৫,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড।
EPZ ধারা ১৬০ পাশাপাশি দেখুন
BLA ধারা ৩০১ · ধারা ২১০(৭) না মানার দণ্ড
৩০১৷ কোন ব্যক্তি সালিসের সন্তোষমত ব্যতীত, অন্য কোন কারণে ধারা ২১০(৭) এর বিধান মানিতে ব্যর্থ হইলে, তিনি ১[ তিন মাস] পর্যন্ত কারাদণ্ডে, অথবা ২[৫ (পাঁচ) হাজার] টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
EPZ ধারা ১৬০ · ধারা ১২৯ এর বিধান লংঘন করিবার দণ্ড
১৬০। কোনো ব্যক্তি, সন্তোষজনক কারণ ব্যতিরেকে, ধারা ১২৯ এর উপ-ধারা (২) এর বিধান লংঘন করিয়া মীমাংসাকারীর নিকট হাজির না হইলে বা প্রতিনিধি প্রেরণ না করিলে, তিনি ৫ (পাঁচ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, এবং অনাদায়ে ৬ (ছয়) মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন।