অংশগ্রহণ তহবিলের ব্যবহার
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
২৪২৷ ১[(১) প্রত্যেক বৎসর অংশগ্রহণ তহবিলে জমাকৃত মোট অর্থ সমান ভাগে সকল সুবিধাভোগীর মধ্যে বণ্টন করিতে হইবে।]
(২) যদি কোন ২[সুবিধাভোগী] স্বেচ্ছায় কোম্পানীর চাকুরী ত্যাগ করিয়া চলিয়া যান, তাহা হইলে এই অধ্যায়ের অধীন তহবিলদ্বয় হইতে তাহাকে কোন সুবিধা প্রদেয় হইলে তাহা তিনি পাইবেন৷
(৩) কোন ৩[সুবিধাভোগীর] চাকুরী, বরখাস্ত ব্যতীত, অন্য কোনভাবে অবসান করা হইলে, তিনি কোম্পানীর চাকুরী হইতে অবসরপ্রাপ্ত কোন ৪[সুবিধাভোগীর] সমতুল্য হইবেন৷
(৪) কোন ৫[সুবিধাভোগী] চাকুরী হইতে বরখাস্ত হইলে, তহবিলদ্বয়ে তাহার অংশ বাজেয়াপ্ত হইবে৷
(৫) যে ক্ষেত্রে কোন ৬[সুবিধাভোগী] কোন কোম্পানীর কোন অফিস বা ইউনিট হইতে উহার অন্য কোন অফিস বা ইউনিটে বদলী হন, সে ক্ষেত্রে তাহার নামে জমাকৃত তহবিলদ্বয়ের সুবিধা উক্ত বদলীকৃত অফিসে বা ইউনিটের তহবিলদ্বয়ে স্থানান্তরিত হইবে, এবং তাহার পূর্বের অফিস বা ইউনিটের চাকুরী তাহার বদলীকৃত অফিস বা ইউনিটের তহবিল হইতে প্রদেয় সুযোগের ক্ষেত্রে গণনায় আনা হইবে৷
(৬) কোন ৭[সুবিধাভোগীর] অবসর গ্রহণের পর তিনি, অথবা কোম্পানীতে চাকুরীরত থাকাকালে তাহার মৃত্যু ঘটিলে তাহার মনোনীত স্বত্ত্বভোগী, এই অধ্যায়ের অধীন পূর্ণ সুবিধা ভোগ করিবেন৷
সংশোধনী টীকা (৭)
- উপ-ধারা (১) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৫৫ ধারাবলে প্রতিস্থাপিত।
- ‘‘সুবিধাভোগী’’ শব্দ ‘‘শ্রমিক’’ শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৭০(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
- ‘‘সুবিধাভোগীর’’ শব্দ ‘‘শ্রমিকের’’ শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৭০(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
- ‘‘সুবিধাভোগীর’’ শব্দ ‘‘শ্রমিকের’’ শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৭০(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
- ‘‘সুবিধাভোগী’’ শব্দ ‘‘শ্রমিক’’ শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৭০(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।
- ‘‘সুবিধাভোগী’’ শব্দ ‘‘শ্রমিক’’ শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৭০(ঙ) ধারাবলে প্রতিস্থাপিত।
- ‘‘সুবিধাভোগীর’’ শব্দ ‘‘শ্রমিকের’’ শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৭০(চ) ধারাবলে প্রতিস্থাপিত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৪২ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
তহবিল বন্টন
— ট্রাস্টি বোর্ড অংশগ্রহণ তহবিলের অর্থ প্রাপ্ত হইবার ২(দুই) মাসের মধ্যে ৮০% অর্থ ধারা ২৪২(১) অনুসরণ করিয়া ধারা ২৩৩(১)(ঝ) অনুযায়ী নিয়োজিত ব্যক্তি তহবিলে লভ্যাংশ স্থানান্তরের তারিখে যাহার চাকরির বয়স ৯ (নয়) মাস পূর্ণ হইয়াছে, এমন ব্যক্তি বা সুবিধাভোগীদের মধ্যে নগদে পদমর্যাদা নির্বিশেষে সমভাবে বন্টন করিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়প্রতি বছর অংশগ্রহণ তহবিলের অর্থ সুবিধাভোগীদের মধ্যে বণ্টন এবং চাকুরি ত্যাগ, অবসান, বরখাস্ত, বদলী ও মৃত্যুর ক্ষেত্রে প্রাপ্য নির্ধারণ।
করণীয় (ধাপে ধাপে)
- প্রতি বছর অংশগ্রহণ তহবিলে জমাকৃত মোট অর্থ সকল সুবিধাভোগীর মধ্যে সমান ভাগে বণ্টন করুন।
- স্বেচ্ছায় চাকুরি ত্যাগকারী ও বরখাস্ত ব্যতীত অন্যভাবে চাকুরি অবসান হওয়া সুবিধাভোগীর প্রাপ্য final settlement-এ হিসাব করুন।
- বরখাস্ত হওয়া সুবিধাভোগীর অংশ বাজেয়াপ্ত হয়; বরখাস্তের আদেশসহ রেকর্ড রাখুন।
- অন্য ইউনিটে বদলী হলে তার তহবিল সুবিধা ও চাকুরিকাল নতুন ইউনিটের তহবিলে স্থানান্তর করুন।
- চাকুরিরত অবস্থায় মৃত্যু হলে মনোনীত নমিনীকে পূর্ণ সুবিধা দিন।
যে নথি রাখতে হবে
- বার্ষিক বণ্টন তালিকা ও প্রাপ্তি স্বাক্ষর বা ব্যাংক বা mobile transfer প্রমাণ
- নমিনী ফরম ও মৃত্যুজনিত পরিশোধের রেকর্ড
- বদলীজনিত তহবিল স্থানান্তরের রেকর্ড
বণ্টন সমান হারে হয়েছে কি না, সময়মতো হয়েছে কি না এবং চাকুরি ছেড়ে যাওয়া শ্রমিকরা প্রাপ্য পেয়েছেন কি না দেখা হয়।
২০২৬ সংশোধনে উপ-ধারা (১) প্রতিস্থাপিত হয়ে মোট অর্থ সমান ভাগে বণ্টনের কথা বলা হয়েছে, কিন্তু বিধি ২৩৩ এখনো ৮০% নগদ বণ্টনের কথা বলে; আইন প্রাধান্য পায়, তাই মোট অর্থ বণ্টন করুন।
পৃথক দণ্ড না থাকায় ধারা ৩০৭ অনুযায়ী ৩ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: প্রতি বছর অংশগ্রহণ তহবিলের মোট অর্থ সব সুবিধাভোগীর মধ্যে সমান ভাগে বণ্টন; বরখাস্ত হলে অংশ বাজেয়াপ্ত। EPZ বিধি ২৯৬: বার্ষিক বণ্টন নেই; কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা পেশাগত রোগে মৃত্যু/স্থায়ী অক্ষমতায় ৩ লক্ষ, অসুস্থতা বা কর্মক্ষেত্রের বাইরের দুর্ঘটনায় ২ লক্ষ, অঙ্গহানিতে অনধিক ১ লক্ষ টাকা অনুদান।