ট্রাস্টি বোর্ডের অবস্হান ও কাজ
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
২৪৭৷ (১) ট্রাস্টি বোর্ডের অফিস কোম্পানীর আংগিনায় স্থাপিত হইবে, এবং যে ক্ষেত্রে কোন কোম্পানীর একাধিক অফিস অথবা ইউনিট থাকে, সেক্ষেত্রে উহার রেজিস্ট্রিকৃত প্রধান কার্যালয়ে ইহা স্থাপিত হইবে৷
(২) ট্রাস্টি বোর্ডের হিসাব রক্ষণসহ সকল খরচ কোম্পানী বহন করিবে৷
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৪৭ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়তহবিল পরিচালনাকারী প্রত্যেক কোম্পানির জন্য: ট্রাস্টি বোর্ডের অফিসের স্থান ও সকল খরচ কোম্পানি বহন করবে।
করণীয় (ধাপে ধাপে)
- ট্রাস্টি বোর্ডের অফিস কোম্পানির আঙিনায় করুন; একাধিক ইউনিট থাকলে রেজিস্ট্রিকৃত প্রধান কার্যালয়ে করুন।
- হিসাব রক্ষণ, নিরীক্ষা ও অফিস পরিচালনার সকল খরচ কোম্পানির হিসাব থেকে দিন, তহবিল থেকে নয়।
- সভায় যোগদানের জন্য ট্রাস্টিদের যুক্তিসঙ্গত যাতায়াত খরচ কোম্পানি বহন করুন।
যে নথি রাখতে হবে
- বোর্ড অফিসের স্থান বরাদ্দের আদেশ
- বোর্ডের খরচ কোম্পানির হিসাবে দেখানোর ভাউচার
বোর্ডের খরচ তহবিল থেকে কাটা হয়েছে কি না এবং অফিস ও কর্মচারী কোম্পানি দিয়েছে কি না দেখা হয়।
পৃথক দণ্ড না থাকায় ধারা ৩০৭ অনুযায়ী ৩ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।
সংশ্লিষ্ট আইন ও বিধি
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: ট্রাস্টি বোর্ডের অফিস কোম্পানির আঙিনায় (একাধিক ইউনিট থাকলে প্রধান কার্যালয়ে), হিসাব রক্ষণসহ সব খরচ কোম্পানির। EPZ বিধি ২৯৪: কেন্দ্রীয় বোর্ডের প্রধান কার্যালয় BEPZA-র নির্বাহী দপ্তরে (ঢাকা), জোনে শাখা থাকতে পারে; খরচ চলে তহবিলের বিনিয়োগ মুনাফা থেকে।