RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা২৫

জরিমানা সম্পর্কে বিশেষ বিধান

১টি বিধি

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

২৫। (১) কোন মজুরী মেয়াদে প্রদেয় মজুরীর এক দশমাংশের অধিক পরিমাণ অর্থ কোন শ্রমিককে জরিমানা করা যাইবে না।

(২) পনের বৎসরের কম বয়স্ক কোন শ্রমিকের উপর জরিমানা আরোপ করা যাইবে না।

(৩) কোন শ্রমিকের উপর আরোপিত জরিমানা কিস্তি ভিত্তিতে বা উহা আরোপের তারিখ হইতে ষাট দিন অতিক্রান্ত হওয়ার পর আদায় করা যাইবে না।

(৪) কোন জরিমানা, যে অপরাধের জন্য আরোপিত হইয়াছে সে অপরাধ সংঘটনের তারিখেই উহা আরোপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

(৫) সকল জরিমানা এবং উহার আদায় বিধি দ্বারা নির্ধারিত একটি রেজিস্টারে মালিক কর্তৃক লিপিবদ্ধ করা হইবে, এবং আদায়কৃত জরিমানা কেবলমাত্র প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকগণের কল্যাণমূলক কাজে ব্যয় করা যাইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৫ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
বিধি ৩০

অসদাচারণের শাস্তি হিসাবে জরিমানা সম্পর্কে বিশেষ বিধান

— ধারা ২৫ এর বিধান মোতাবেক জরিমানা ফরম-১২ অনুযায়ী একটি রেজিস্টারে লিপিবদ্ধ করিতে হইবে এবং ব্যয়িত অর্থের ভাউচার বা রসিদ রেজিস্টারের সহিত সংযুক্ত করিয়া রাখিতে হইবে।

বিধির পেজ খুলুনসূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১৬

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়অসদাচরণের শাস্তি হিসেবে কোনো শ্রমিককে জরিমানা করলে এর সীমা, আদায় ও ব্যবহার এই ধারা অনুযায়ী হবে।

করণীয় (ধাপে ধাপে)

  1. এক মজুরি মেয়াদের প্রদেয় মজুরির এক-দশমাংশের বেশি জরিমানা করবেন না।
  2. ১৫ বছরের কম বয়সী কোনো শ্রমিকের উপর জরিমানা আরোপ করবেন না।
  3. জরিমানা কিস্তিতে বা আরোপের তারিখ থেকে ৬০ দিন পার হওয়ার পরে আদায় করবেন না।
  4. সকল জরিমানা ও আদায় ফরম-১২ রেজিস্টারে লিখুন।
  5. আদায়কৃত অর্থ শুধু শ্রমিকদের কল্যাণমূলক কাজে ব্যয় করুন এবং ভাউচার বা রসিদ রেজিস্টারের সাথে রাখুন।

যে নথি রাখতে হবে

  • জরিমানা রেজিস্টার (ফরম-১২)
  • কল্যাণমূলক ব্যয়ের ভাউচার বা রসিদ
  • জরিমানা আরোপের আদেশ ও শাস্তির পদ্ধতি অনুসরণের রেকর্ড (ধারা ২৪)
দায়িত্ব
HR ও Accounts, কল্যাণ ব্যয়ে Welfare Officer
সময়সীমা
আরোপের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে আদায়, কিস্তিতে নয়।
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

জরিমানা রেজিস্টার, জরিমানার পরিমাণ মজুরির এক-দশমাংশের মধ্যে কিনা এবং অর্থ কল্যাণে ব্যয়ের প্রমাণ দেখা হয়।

না মানলে

ধারা ৩০৭ অনুযায়ী ৩ মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড (অন্য কোনো দণ্ড নির্ধারিত না থাকলে)। রেজিস্টারে ইচ্ছাকৃত ভুল তথ্য লিখলে বা রেজিস্টার রাখতে ব্যর্থ হলে ধারা ৩০৩ অনুযায়ী ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

EPZ আইনে আলাদা ধারা নেই; জরিমানা প্রবিধানভিত্তিক শাস্তি (ধারা ২১)। EPZ বিধি ২৬-এ BLA-র মতোই শর্ত: মজুরিকালের মজুরির এক-দশমাংশের বেশি নয়, কিস্তিতে বা ৬০ দিন পরে আদায় নয়, ফরম-১৬ রেজিস্টার, অর্থ শ্রমিক কল্যাণে। BLA-র ১৫ বছরের কম বয়সীর শর্ত EPZ-এ নেই (১৮-র কম নিয়োগই নিষেধ)।

EPZ ধারা ২১ পাশাপাশি দেখুন

BLA ধারা ২৫ · জরিমানা সম্পর্কে বিশেষ বিধান

২৫। (১) কোন মজুরী মেয়াদে প্রদেয় মজুরীর এক দশমাংশের অধিক পরিমাণ অর্থ কোন শ্রমিককে জরিমানা করা যাইবে না।

(২) পনের বৎসরের কম বয়স্ক কোন শ্রমিকের উপর জরিমানা আরোপ করা যাইবে না।

(৩) কোন শ্রমিকের উপর আরোপিত জরিমানা কিস্তি ভিত্তিতে বা উহা আরোপের তারিখ হইতে ষাট দিন অতিক্রান্ত হওয়ার পর আদায় করা যাইবে না।

(৪) কোন জরিমানা, যে অপরাধের জন্য আরোপিত হইয়াছে সে অপরাধ সংঘটনের তারিখেই উহা আরোপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

(৫) সকল জরিমানা এবং উহার আদায় বিধি দ্বারা নির্ধারিত একটি রেজিস্টারে মালিক কর্তৃক লিপিবদ্ধ করা হইবে, এবং আদায়কৃত জরিমানা কেবলমাত্র প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকগণের কল্যাণমূলক কাজে ব্যয় করা যাইবে।

EPZ ধারা ২১ · অসদাচরণ এবং দণ্ড প্রাপ্তির ক্ষেত্রে শাস্তি

২১। (১) এই আইনে লে-অফ, ছাঁটাই, ডিসচার্জ এবং চাকরির অবসান সম্পর্কে অন্যত্র যাহা কিছুই বলা হউক না কেন, কোনো শ্রমিককে বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে বিনা মজুরিতে চাকরি হইতে বরখাস্ত করা যাইবে, যদি তিনি-

(ক) কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ড প্রাপ্ত হন; অথবা

(খ) প্রবিধান দ্বারা নির্ধারিত অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত হন।

(২) অসদাচরণের অভিযোগে অভিযুক্ত কোনো শ্রমিককে তদন্তকালীন সাময়িকভাবে বরখাস্ত করা যাইবে, এবং যদি না বিষয়টি ইপিজেড শ্রম আদালতে বিচারাধীন থাকে, এই সাময়িক বরখাস্তের মোট মেয়াদ ৬০ (ষাট) দিনের অধিক হইবে না :

তবে শর্ত থাকে যে, উক্তরূপ সাময়িক বরখাস্তকালে মালিক তাহাকে তাহার গড় মজুরি, মহার্ঘ ভাতা এবং এডহক বা অন্তর্বর্তী মজুরি, যদি থাকে, এর অর্ধেক খোরাকী ভাতা হিসাবে প্রদান করিবেন এবং অন্যান্য ভাতা পূর্ণ হারে প্রদান করিবেন।

(৩) এই ধারার অধীন অন্যান্য অসদাচরণ ও তৎসংশ্লিষ্ট শাস্তি, শাস্তির আদেশ, তদন্তের পদ্ধতি, ইত্যাদি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।