RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা২৯৫

বেআইনি ধর্মঘট বা লক-আউটে প্ররোচিত করিবার দণ্ড

২০২৬ সালে সংশোধিত

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

১[২৯৫৷ কোনো ব্যক্তি কোনো বেআইনি ধর্মঘট বা লক-আউটে অংশগ্রহণের জন্য অথবা উহার জন্য অর্থ খরচ বা সরবরাহের জন্য অথবা অন্য কোনোভাবে উহাকে আগাইয়া নেওয়ার জন্য কোনো ব্যক্তিকে প্ররোচিত বা উৎসাহিত করিলে, তিনি ৩ (তিন) মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা অন্যূন ২০ (বিশ) হাজার হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।]

সংশোধনী টীকা (১)
  1. ধারা ২৯৫ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৬৭ ধারাবলে প্রতিস্থাপিত।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৯৫ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

তথ্যমূলক ধারাবেআইনি ধর্মঘট বা লক-আউটে অংশগ্রহণে প্ররোচনা, উৎসাহ বা অর্থ সরবরাহ করলে যে কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য।

কারখানা যা মনে রাখবে

  1. ব্যবস্থাপনার কোনো কর্মকর্তা যেন বেআইনি লক-আউটে উৎসাহ বা অর্থ না দেন, তা নিশ্চিত করুন।
  2. বহিরাগত প্ররোচনার তথ্য পেলে তা লিখিত রাখুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
দায়িত্ব
ব্যবস্থাপনা, HR ও Admin
খেয়াল রাখুন

২০২৬ সংশোধনে ধারাটি প্রতিস্থাপিত হয়েছে।

না মানলে

ধারা ২৯৫ অনুযায়ী তিন মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: বেআইনি ধর্মঘট বা লক-আউটে প্ররোচনায় ৩ মাস কারাদণ্ড বা ২০,০০০–৫০,০০০ টাকা বা উভয়। EPZ ধারা ১৫৬: ৬ মাস কারাদণ্ড বা ১০,০০০ টাকা পর্যন্ত বা উভয়।

EPZ ধারা ১৫৬ পাশাপাশি দেখুন

BLA ধারা ২৯৫ · বেআইনি ধর্মঘট বা লক-আউটে প্ররোচিত করিবার দণ্ড

১[২৯৫৷ কোনো ব্যক্তি কোনো বেআইনি ধর্মঘট বা লক-আউটে অংশগ্রহণের জন্য অথবা উহার জন্য অর্থ খরচ বা সরবরাহের জন্য অথবা অন্য কোনোভাবে উহাকে আগাইয়া নেওয়ার জন্য কোনো ব্যক্তিকে প্ররোচিত বা উৎসাহিত করিলে, তিনি ৩ (তিন) মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা অন্যূন ২০ (বিশ) হাজার হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।]

EPZ ধারা ১৫৬ · বেআইনী ধর্মঘট বা লক-আউট করিতে প্ররোচনা দানের দণ্ড

১৫৬। কোনো ব্যক্তি বেআইনী ধর্মঘট বা বেআইনী লক-আউটে অংশগ্রহণ করিবার জন্য কোনো ব্যক্তিকে প্ররোচিত বা উত্তেজিত করিলে কিংবা উক্ত উদ্দেশ্যে অর্থ সরবরাহ করিলে অথবা অন্য কোনোভাবে সহায়তা করিলে, তিনি ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা ৬ (ছয়) মাস পর্যন্ত কারাদণ্ডে, অথবা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।