RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা২৯৬

ঢিমে তালের কাজে অংশগ্রহণ বা প্ররোচনার দণ্ড

২০২৬ সালে সংশোধিত

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

১[২৯৬৷ কোনো ব্যক্তি কোনো ঢিমে তালের কাজে অংশগ্রহণ করিলে অথবা অন্য কোনো ব্যক্তিকে উহাতে অংশগ্রহণে প্ররোচিত বা উৎসাহিত করিলে অথবা অন্য কোনো ভাবে উহাকে আগাইয়া নেওয়ার জন্য কোনো কাজ করিলে, তিনি ৩ (তিন) মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা অন্যূন ২০ (বিশ) হাজার হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।]

সংশোধনী টীকা (১)
  1. ধারা ২৯৬ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৬৮ ধারাবলে প্রতিস্থাপিত।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৯৬ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

তথ্যমূলক ধারাঢিমে তালের কাজে অংশগ্রহণ, প্ররোচনা বা উৎসাহ দিলে যে কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য।

কারখানা যা মনে রাখবে

  1. ইচ্ছাকৃত ধীরগতির কাজের ঘটনা ঘটলে তারিখ, সেকশন ও উৎপাদন তথ্যসহ লিখিত রাখুন এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন।
  2. শাস্তিমূলক ব্যবস্থা নিলে ধারা ২৩ ও ২৪-এর পদ্ধতি অনুসরণ করুন।

যে নথি রাখতে হবে

  • ঘটনার বিবরণ ও উৎপাদন রেকর্ড
  • আলোচনার কার্যবিবরণী
দায়িত্ব
ব্যবস্থাপনা, HR ও Admin
খেয়াল রাখুন

২০২৬ সংশোধনে ধারাটি প্রতিস্থাপিত হয়েছে।

না মানলে

ধারা ২৯৬ অনুযায়ী তিন মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: ঢিমে তালের কাজে অংশ বা প্ররোচনায় ৩ মাস কারাদণ্ড বা ২০,০০০–৫০,০০০ টাকা বা উভয়। EPZ আইনে এর ফৌজদারি দণ্ড নেই; ইপিজেড শ্রম বিধিমালার বিধি ২৩(১)(ক) ও (জ)-তে ঢিমে তালে কাজ অসদাচরণ, শাস্তি বিভাগীয়।