RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৩০৭খ

জবরদস্তিমূলক শ্রমের দণ্ড

২০২৬ সালে সংশোধিত

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

১[৩০৭খ। কোনো ব্যক্তি ধারা ৩৪৫গ এর বিধান লঙ্ঘন করিলে বা মানিতে ব্যর্থ হইলে তিনি অন্যূন ২০ (বিশ) হাজার হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।]

সংশোধনী টীকা (১)
  1. ধারা ৩০৭খ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৭৪ ধারাবলে সন্নিবেশিত।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৩০৭খ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

তথ্যমূলক ধারাধারা ৩৪৫গ লঙ্ঘন করে কাউকে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করলে বা এতে সহায়তা করলে যে কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য।

কারখানা যা মনে রাখবে

  1. চাকরি ছাড়ার অধিকার, মূল পরিচয়পত্র না রাখা এবং জোরপূর্বক ওভারটাইম না করানোর বিষয়ে লিখিত নীতি করে supervisor-দের প্রশিক্ষণ দিন।
  2. নিয়োগে ঠিকাদার বা দালালের মাধ্যমে কোনো ঋণ, জামানত বা ফি আদায় হচ্ছে কি না যাচাই করুন।
  3. ওভারটাইম শ্রমিকের সম্মতিতে হচ্ছে কি না এবং পদত্যাগে বাধা দেওয়া হচ্ছে কি না নিয়মিত পর্যালোচনা করুন।

যে নথি রাখতে হবে

  • forced labour বিরোধী নীতি ও প্রশিক্ষণ রেকর্ড
  • ওভারটাইম রেকর্ড
  • পদত্যাগ ও চূড়ান্ত পাওনা নিষ্পত্তির রেকর্ড
দায়িত্ব
HR ও Admin, Compliance
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

শ্রমিক সাক্ষাৎকার, ওভারটাইম রেকর্ড, পদত্যাগ প্রক্রিয়া এবং মূল নথি জমা রাখা হয় কি না দেখা হয়।

খেয়াল রাখুন

ধারাটি ২০২৬ সংশোধনে সন্নিবেশিত।

না মানলে

ধারা ৩০৭খ অনুযায়ী ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA (২০২৬): জবরদস্তিমূলক শ্রমে (ধারা ৩৪৫গ) ২০,০০০–৫০,০০০ টাকা অর্থদণ্ড। EPZ ধারা ১৭৬-এ জোরপূর্বক নিয়োগ নিষেধ, কিন্তু আলাদা দণ্ড নেই; EPZ ধারা ১৫৯-এর সাধারণ দণ্ড (৫,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড) প্রযোজ্য।

EPZ ধারা ১৭৬ পাশাপাশি দেখুন

BLA ধারা ৩০৭খ · জবরদস্তিমূলক শ্রমের দণ্ড

১[৩০৭খ। কোনো ব্যক্তি ধারা ৩৪৫গ এর বিধান লঙ্ঘন করিলে বা মানিতে ব্যর্থ হইলে তিনি অন্যূন ২০ (বিশ) হাজার হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।]

EPZ ধারা ১৭৬ · জোরপূর্বক বা বল প্রয়োগে কর্মে নিয়োগে বাধা-নিষেধ

১৭৬। কোনো শিল্প প্রতিষ্ঠানে কোনো কর্মে জোরপূর্বক বা বল প্রয়োগে কোনো ব্যক্তিকে নিয়োগ করা যাইবে না।