বিপজ্জনক পরিণতিসম্পন্ন আইন লংঘনের দন্ড
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
৩০৯৷ (১) এই অধ্যায়ের অন্যত্র যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি এই আইন বা কোন বিধি, প্রবিধান বা স্কীমের কোন বিধান লঙ্ঘন করিলে, তিনি-
(ক) যদি উক্ত লংঘনের কারণে প্রাণহানী হয় তাহা হইলে চার বৎসর পর্যন্ত কারাদণ্ডে, অথবা এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে;
(খ) যদি উক্ত লংঘনের কারণে সাংঘাতিক শারীরিক জখম হয় তাহা হইলে, দুই বৎসর পর্যন্ত কারাদণ্ডে, অথবা ১[অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার হইতে অনধিক ১ (এক) লক্ষ] টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন; অথবা
(গ) যদি উক্ত লংঘনের কারণে কোন প্রতিষ্ঠানে কোন শ্রমিক বা অন্য কোন ব্যক্তি অন্যভাবে জখমপ্রাপ্ত হন বা তাহার অন্য কোন বিপদ সৃষ্টি হয় তাহা হইলে, ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে, অথবা ২[অন্যূন ১০ (দশ) হাজার হইতে অনধিক ২০ (বিশ) হাজার] টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
(২) কোন আদালত এই ধারার অধীন অর্থদণ্ডের আদেশ প্রদানকালে দণ্ডের আদায়কৃত অর্থের সম্পূর্র্র্ণ বা কোন অংশ ক্ষতিপূরণ হিসাবে জখম প্রাপ্ত ব্যক্তিকে অথবা, তাহার মৃত্যু হইলে, তাহার আইনগত প্রতিনিধকে প্রদানের জন্য আদেশ দিতে পারিবে৷
(৩) এই আইন বা কোন বিধি, প্রবিধান বা স্কীমের উক্তরূপ লংঘনের জন্য উচ্চতর কোন শাস্তির ব্যবস্থা থাকিলে ইহার ক্ষেত্রে এই ধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না৷
সংশোধনী টীকা (২)
- “অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার হইতে অনধিক ১ (এক) লক্ষ” সংখ্যাগুলি, শব্দগুলি ও বন্ধনীগুলি “দশ হাজার” শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৭৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
- “অন্যূন ১০ (দশ) হাজার হইতে অনধিক ২০ (বিশ) হাজার” সংখ্যাগুলি, শব্দগুলি ও বন্ধনীগুলি “দুই হাজার” শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৭৫(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৩০৯ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
তথ্যমূলক ধারাআইন, বিধি, প্রবিধান বা স্কিমের লঙ্ঘনের কারণে প্রাণহানি, সাংঘাতিক জখম বা অন্য জখম বা বিপদ ঘটলে লঙ্ঘনকারীর জন্য প্রযোজ্য।
কারখানা যা মনে রাখবে
- অগ্নি, ভবন, বৈদ্যুতিক, বয়লার ও মেশিন নিরাপত্তার ঝুঁকি মূল্যায়ন করে Safety Committee-তে নিয়মিত পর্যালোচনা করুন।
- প্রতিটি দুর্ঘটনার root cause তদন্ত করে সংশোধনী ব্যবস্থা নিন এবং দুর্ঘটনা রেজিস্টারে লিখুন।
- অগ্নি নিরাপত্তায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ ও বিধিমালা, ২০১৪ এবং ভবনে BNBC 2020 মেনে চলুন।
যে নথি রাখতে হবে
- ঝুঁকি মূল্যায়ন ও Safety Committee সভার কার্যবিবরণী
- দুর্ঘটনা তদন্ত প্রতিবেদন ও ফরম-২৮ রেজিস্টার
- সেইফটি রেকর্ড বুক
দুর্ঘটনার রেকর্ড, তদন্ত ও সংশোধনী ব্যবস্থা এবং নিরাপত্তা ঝুঁকির নিয়ন্ত্রণ দেখা হয়।
২০২৬ সংশোধনে দফা (খ) ও (গ)-এর অর্থদণ্ড বাড়ানো হয়েছে। অন্য বিধানে উচ্চতর শাস্তি থাকলে এই ধারা প্রযোজ্য নয়; আদালত অর্থদণ্ডের অর্থ ক্ষতিগ্রস্তকে দিতে পারে।
ধারা ৩০৯ অনুযায়ী প্রাণহানিতে চার বৎসর পর্যন্ত কারাদণ্ড বা এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়; সাংঘাতিক জখমে দুই বৎসর বা ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা বা উভয়; অন্য জখমে ছয় মাস বা ১০-২০ হাজার টাকা বা উভয়।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: আইন লঙ্ঘনে মৃত্যু হলে ৪ বছর কারাদণ্ড বা ১ লক্ষ টাকা, গুরুতর জখমে ২ বছর বা ৫০,০০০–১,০০,০০০ টাকা, অন্য জখমে ৬ মাস বা ১০,০০০–২০,০০০ টাকা। EPZ আইনে বিপজ্জনক পরিণতির জন্য আলাদা দণ্ড নেই।