RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৩৪০

নিয়োগ সম্পর্ক অনুমান

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

৩৪০৷ কোন ব্যক্তিকে কোন কারখানায় উহার কাজ চলাকালে, আহার বা বিশ্রামের জন্য বিরতির সময় ব্যতীত অন্য কোন সময়ে অথবা উহার কোন যন্ত্রপাতি চালু থাকা কালে পাওয়া যায় তাহা হইলে, ভিন্নরূপ প্রমাণীত না হওয়া পর্যন্ত, তিনি উক্ত সময়ে কারখানায় নিযুক্ত ছিলেন বলিয়া গণ্য হইবেন৷

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৩৪০ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

তথ্যমূলক ধারাকাজ চলাকালে (আহার বা বিশ্রামের বিরতি ছাড়া) বা যন্ত্র চালু থাকাকালে কারখানায় পাওয়া ব্যক্তি ভিন্ন প্রমাণ না হওয়া পর্যন্ত নিযুক্ত বলে গণ্য।

কারখানা যা মনে রাখবে

  1. কাজ চলাকালে কারখানায় থাকা সবাইকে শ্রমিক register, পরিচয়পত্র বা visitor log-এ অন্তর্ভুক্ত রাখুন।
  2. ঠিকাদার, দর্শনার্থী ও প্রশিক্ষণার্থীর প্রবেশ-প্রস্থান সময়সহ লিখে রাখুন, যাতে নিয়োগ সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে প্রমাণ দেওয়া যায়।

যে নথি রাখতে হবে

  • শ্রমিক register ও পরিচয়পত্র
  • visitor ও contractor log
দায়িত্ব
HR, Admin ও Security
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

কাজের সময় ফ্লোরে থাকা ব্যক্তিরা register-এ আছেন কি না, অনিবন্ধিত বা শিশু শ্রমিক আছে কি না দেখা হয়।

সংশ্লিষ্ট আইন ও বিধি

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

EPZ ধারা ১৯৬-এও একই বিধান: কাজ চলাকালে (বিরতি ছাড়া) বা যন্ত্র চালু থাকাকালে কারখানায় পাওয়া ব্যক্তি, ভিন্ন প্রমাণ না হলে, নিযুক্ত বলে গণ্য।

EPZ ধারা ১৯৬ পাশাপাশি দেখুন

BLA ধারা ৩৪০ · নিয়োগ সম্পর্ক অনুমান

৩৪০৷ কোন ব্যক্তিকে কোন কারখানায় উহার কাজ চলাকালে, আহার বা বিশ্রামের জন্য বিরতির সময় ব্যতীত অন্য কোন সময়ে অথবা উহার কোন যন্ত্রপাতি চালু থাকা কালে পাওয়া যায় তাহা হইলে, ভিন্নরূপ প্রমাণীত না হওয়া পর্যন্ত, তিনি উক্ত সময়ে কারখানায় নিযুক্ত ছিলেন বলিয়া গণ্য হইবেন৷

EPZ ধারা ১৯৬ · নিয়োগ সম্পর্কে অনুমান

১৯৬। যদি কোনো ব্যক্তিকে কোনো কারখানায় উহার কাজ চলাকালে, আহার বা বিশ্রামের জন্য বিরতির সময় ব্যতীত অন্য কোনো সময়ে, অথবা উহার কোনো যন্ত্রপাতি চালু থাকাকালে পাওয়া যায় তাহা হইলে, ভিন্নরূপ প্রমাণিত না হওয়া পর্যন্ত, তিনি উক্ত সময়ে কারখানায় নিযুক্ত ছিলেন বলিয়া গণ্য হইবেন।