জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১[৩৪৫গ। (১) কোনো ব্যক্তি কোনো শ্রমিককে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করিতে পারিবে না।
(২) কোনো ব্যক্তি অন্য কাউকে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিয়োগ বা ব্যবহারে সহায়তা করিতে পারবে না।]
সংশোধনী টীকা (১)
- ধারা ৩৪৫গ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৮৬ ধারাবলে সন্নিবেশিত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৩৪৫গ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়সব মালিক ও ব্যক্তির জন্য প্রযোজ্য: কোনো শ্রমিককে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিয়োগ বা তাতে সহায়তা নিষিদ্ধ।
করণীয় (ধাপে ধাপে)
- লিখিত forced labour নিষিদ্ধকরণ নীতি তৈরি করে notice board-এ দিন এবং recruitment ও subcontractor চুক্তিতে অন্তর্ভুক্ত করুন।
- শ্রমিকের মূল সনদ, পরিচয়পত্র বা জামানত জমা রাখবেন না এবং recruitment fee নেওয়া হয়নি তা নিশ্চিত করুন।
- OT সম্পূর্ণ স্বেচ্ছায় এবং লিখিত সম্মতিতে করান; চাকরি ছাড়ার অধিকার বাধাগ্রস্ত করবেন না।
- ঠিকাদার ও labour supplier-এর কাজ নিয়মিত যাচাই করুন, কারণ সহায়তাকারীও দায়ী।
যে নথি রাখতে হবে
- forced labour নিষিদ্ধকরণ নীতি
- স্বেচ্ছা OT সম্মতিপত্র
- ঠিকাদার চুক্তি ও যাচাই রেকর্ড
নথি জমা রাখা, recruitment fee, বাধ্যতামূলক OT এবং চাকরি ছাড়ায় বাধা আছে কি না শ্রমিক সাক্ষাৎকার ও রেকর্ডে দেখা হয়।
ধারাটি ২০২৬ সংশোধনে নতুন সন্নিবেশিত।
ধারা ৩০৭খ অনুযায়ী ধারা ৩৪৫গ লঙ্ঘন করলে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে।
সংশ্লিষ্ট আইন ও বিধি
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA (২০২৬): জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিয়োগ বা তাতে সহায়তা নিষেধ, দণ্ড ধারা ৩০৭খ-এ। EPZ ধারা ১৭৬: জোরপূর্বক বা বল প্রয়োগে নিয়োগ নিষেধ; সহায়তার উল্লেখ ও আলাদা দণ্ড নেই।
EPZ ধারা ১৭৬ পাশাপাশি দেখুন
BLA ধারা ৩৪৫গ · জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ
১[৩৪৫গ। (১) কোনো ব্যক্তি কোনো শ্রমিককে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করিতে পারিবে না।
(২) কোনো ব্যক্তি অন্য কাউকে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিয়োগ বা ব্যবহারে সহায়তা করিতে পারবে না।]
EPZ ধারা ১৭৬ · জোরপূর্বক বা বল প্রয়োগে কর্মে নিয়োগে বাধা-নিষেধ
১৭৬। কোনো শিল্প প্রতিষ্ঠানে কোনো কর্মে জোরপূর্বক বা বল প্রয়োগে কোনো ব্যক্তিকে নিয়োগ করা যাইবে না।