RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৭

সার্ভিস বইয়ের ফরম

১টি বিধি

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

৭। (১) সার্ভিস বই বিধি দ্বারা নির্ধারিত মাপে ও ফরমে রক্ষিত হইবে, এবং উহাতে শ্রমিকের একটি ফটো সংযোজিত থাকিবে।

(২) সার্ভিস বইয়ে নিম্নলিখিত বিবরণ থাকিবে, যথাঃ-

(ক) শ্রমিকের নাম, শ্রমিকের মাতা, পিতার নাম ও ঠিকানা;

(প্রযোজ্য ক্ষেত্রে স্বামী/স্ত্রীর নামও লিখিতে হইবে)

(খ) জন্ম তারিখ;

(গ) সনাক্ত করার প্রয়োজনে বিশেষ বিবরণ;

(ঘ) যদি পূর্বে কোন মালিকের অধীনে চাকুরী করিয়া থাকেন তাহা হইলে তাহার নাম ও ঠিকানা;

(ঙ) চাকুরীর মেয়াদ;

(চ) পেশা বা পদবী;

(ছ) মজুরী ও ভাতা (যদি থাকে);

(জ) ভোগকৃত ছুটি; এবং

(ঝ) শ্রমিকের আচরণ।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৭ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
বিধি ২০

সার্ভিস বহি, আকার ও তথ্যের বিভাজন

(১) সার্ভিস বহি ফরম-৭ অনুযায়ী হইবে এবং উহাতে টেকসই কাগজের ১৬ টি মুদ্রিত পৃষ্ঠা থাকিতে হইবে।

(২) ফরম-৭ অনুযায়ী সার্ভিস বহিতে তথ্যসমূহ অন্তর্ভুক্তিকরণের উদ্দেশ্যে উহার মলাট ব্যতীত পৃষ্ঠাসমূহ নিম্নবর্ণিত অংশে বিভক্ত থাকিবে, যথা:—

(ক) প্রথম ভাগঃ শ্রমিককে সনাক্ত করিবার মত তথ্যসমূহ (পৃষ্ঠা- ১);

(খ) দ্বিতীয় ভাগঃ মালিকের ও চাকরির তথ্যসমূহ (পৃষ্ঠা, ২-৫);

(গ) তৃতীয় ভাগঃ সার্ভিস রেকর্ড, মজুরি ও ভাতা সংক্রান্ত তথ্যসমূহ (পৃষ্ঠা ৬-৯);

(ঘ) চতুর্থ ভাগঃ ভোগকৃত ছুটির বিবরণ (পৃষ্ঠা ১০-১৩);

(ঙ) পঞ্চম ভাগঃ শ্রমিকের আচরণের রেকর্ড (পৃষ্ঠা ১৪-১৬)।

২০২২ সালের সংশোধন (উপরের লেখায় যুক্ত করা হয়েছে)

বিধি ২০ এর উপ-বিধি (১) এ উল্লিখিত ‘শক্ত মলাটসহ’ শব্দসমূহ বিলুপ্ত হইবে;

বিধির পেজ খুলুনসূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১২

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়যে সকল শ্রমিকের সার্ভিস বই রাখা বাধ্যতামূলক, তাদের বইয়ের ফরম, মাপ ও বিষয়বস্তু এই ধারা অনুযায়ী হতে হবে।

করণীয় (ধাপে ধাপে)

  1. ফরম-৭ অনুযায়ী টেকসই কাগজের ১৬ পৃষ্ঠার সার্ভিস বই ব্যবহার করুন এবং শ্রমিকের ছবি সংযুক্ত করুন।
  2. নাম, মাতা-পিতার নাম, প্রযোজ্য ক্ষেত্রে স্বামী/স্ত্রীর নাম, ঠিকানা, জন্ম তারিখ ও সনাক্তকরণের বিশেষ চিহ্ন লিখুন।
  3. পূর্বের মালিকের নাম-ঠিকানা, চাকরির মেয়াদ, পেশা বা পদবী, মজুরি ও ভাতা, ভোগকৃত ছুটি এবং আচরণের তথ্য নির্ধারিত ভাগে লিখুন।

যে নথি রাখতে হবে

  • ফরম-৭ অনুযায়ী সার্ভিস বই (পাঁচ ভাগে বিভক্ত, ছবিসহ)
দায়িত্ব
HR ও Admin
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

সার্ভিস বই নির্ধারিত ফরমে আছে কিনা এবং ছবি ও সব ঘর পূরণ করা হয়েছে কিনা দেখা হয়।

খেয়াল রাখুন

বিধি ২০-এর ২০২২ সংশোধনে 'শক্ত মলাটসহ' শব্দগুলো বাদ দেওয়া হয়েছে।

না মানলে

ধারা ৩০৭ অনুযায়ী ৩ মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড (অন্য কোনো দণ্ড নির্ধারিত না থাকলে)।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: বিধি অনুযায়ী ফরম, ছবি ও নির্দিষ্ট বিবরণ (নাম, জন্ম তারিখ, পেশা, মজুরি, ছুটি, আচরণ ইত্যাদি) আইনে তালিকাভুক্ত। EPZ ধারা ৭: মাপ ও ফরম কর্তৃপক্ষ (BEPZA) ঠিক করে; EPZ বিধি ১১: ফরম-১০, ১৬ পৃষ্ঠা, ২১×১৪ সে.মি.।

EPZ ধারা ৭ পাশাপাশি দেখুন

BLA ধারা ৭ · সার্ভিস বইয়ের ফরম

৭। (১) সার্ভিস বই বিধি দ্বারা নির্ধারিত মাপে ও ফরমে রক্ষিত হইবে, এবং উহাতে শ্রমিকের একটি ফটো সংযোজিত থাকিবে।

(২) সার্ভিস বইয়ে নিম্নলিখিত বিবরণ থাকিবে, যথাঃ-

(ক) শ্রমিকের নাম, শ্রমিকের মাতা, পিতার নাম ও ঠিকানা;

(প্রযোজ্য ক্ষেত্রে স্বামী/স্ত্রীর নামও লিখিতে হইবে)

(খ) জন্ম তারিখ;

(গ) সনাক্ত করার প্রয়োজনে বিশেষ বিবরণ;

(ঘ) যদি পূর্বে কোন মালিকের অধীনে চাকুরী করিয়া থাকেন তাহা হইলে তাহার নাম ও ঠিকানা;

(ঙ) চাকুরীর মেয়াদ;

(চ) পেশা বা পদবী;

(ছ) মজুরী ও ভাতা (যদি থাকে);

(জ) ভোগকৃত ছুটি; এবং

(ঝ) শ্রমিকের আচরণ।

EPZ ধারা ৭ · সার্ভিস বহি, সার্ভিস বইয়ের ফরম, ইত্যাদি

৭। প্রত্যেক মালিক তাহার নিজস্ব খরচে তৎকর্তৃক নিযুক্ত প্রত্যেক শ্রমিকের জন্য একটি করিয়া সার্ভিস বইয়ের ব্যবস্থা করিবেন এবং সার্ভিস বই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মাপে, ফরমে ও পদ্ধতিতে সংরক্ষিত হইবে।