RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৯

শ্রমিক রেজিস্টার এবং টিকেট ও কার্ড সরবরাহ

১টি বিধি

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

৯। (১) মালিক তাহার প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য একটি শ্রমিক রেজিস্টার রাখিবেন, এবং ইহা সকল কর্মসময়ে পরিদর্শক কর্তৃক পরিদর্শনের জন্য প্রস্তুত রাখিতে হইবে।

(২) শ্রমিক রেজিস্টারে নিম্নলিখিত বিষয়গুলি লিপিবদ্ধ থাকিবে, যথাঃ-

(ক) প্রত্যেক শ্রমিকের নাম ও জন্ম তারিখ;

১[(কক)শ্রমিকের পিতা ও মাতার নাম;]

(খ) নিয়োগের তারিখ;

(গ) কাজের ধরন;

২[(গগ) পদবী;

(গগগ) বিভাগ বা শাখা;

(গগগগ) টিকিট বা কার্ড;]

(ঘ) তাহার জন্য নির্ধারিত কার্য সময়;

(ঙ) বিশ্রাম এবং আহারের জন্য তাহার প্রাপ্য বিরতিকাল;

(চ) তাহার প্রাপ্য বিশ্রামের দিন;

(ছ) কোন গ্রপের অন্তর্ভুক্ত হইলে উহার উল্লেখ;

(জ) তাহার গ্রুপ পালায় কাজ করিলে, যে রিলেতে তাহার কাজ বরাদ্দ-উহার উলেস্নখ; এবং

(ঝ) বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য বর্ণনা।

(৩) যদি পরিদর্শক এই মত পোষণ করেন যে, উপ-ধারা (২) এ উল্লিখিত বিবরণ কোন প্রতিষ্ঠানে রুটিন মাফিক রক্ষিত মাস্টার রোল বা রেজিস্টারেও লিপিবদ্ধ করা আছে তাহা হইলে তিনি, লিখিত আদেশ দ্বারা, এই মর্মে নির্দেশ দিতে পারিবেন যে, উক্ত মাস্টার রোল বা রেজিস্টার শ্রমিক রেজিস্টার হিসাবে গণ্য হইবে এবং তৎপরিবর্তে ইহা রক্ষিত হইবে।

(৪) সরকার বিধি দ্বারা শ্রমিক রেজিস্টারের ফরম, উহা রক্ষণের পন্থা এবং সংরক্ষণের মেয়াদ নির্ধারণ করিতে পারিবে।

(৫) মালিক প্রত্যেক শ্রমিককে নিম্নলিখিতভাবে টিকেট বা কার্ড সরবরাহ করিবেন, যথাঃ-

(ক) প্রত্যেক স্থায়ী শ্রমিককে তাহার নম্বর উল্লেখপূর্বক স্থায়ী বিভাগীয় টিকেট;

(খ) প্রত্যেক বদলী শ্রমিককে একটি বদলী কার্ড, যাহাতে তিনি যে সমস্ত দিন কাজ করিয়াছেন তাহার উল্লেখ থাকিবে এবং যাহা তাহার স্থায়ী চাকুরী প্রাপ্তির ক্ষেত্রে ফেরত দিতে হইবে;

(গ) প্রত্যেক অস্থায়ী শ্রমিককে একটি অস্থায়ী টিকেট, যাহা তাহার চাকুরী পরিত্যাগের ক্ষেত্রে বা স্থায়ী চাকুরী প্রাপ্তির ক্ষেত্রে ফেরত দিতে হইবে;

(ঘ) প্রত্যেক সাময়িক শ্রমিককে একটি সাময়িক কার্ড, যাহাতে তিনি যে সকল দিন কাজ করিয়াছেন তাহার উল্লেখ থাকিবে; এবং

(ঙ) প্রত্যেক শিক্ষাধীন শ্রমিককে একটি শিক্ষাধীন কার্ড, যাহা তাহার প্রশিক্ষণ ত্যাগের সময় বা স্থায়ী চাকুরী প্রাপ্তির ক্ষেত্রে ফেরত দিতে হইবে।

সংশোধনী টীকা (২)
  1. দফা (কক) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৭(ক) ধারবলে সন্নিবেশিত।
  2. দফা (গগ), (গগগ) ও (গগগগ) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৭(খ) ধারাবলে সন্নিবেশিত।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৯ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
বিধি ২৩

শ্রমিক রেজিস্টার

(১) প্রত্যেক প্রতিষ্ঠানে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিকের জন্য একটি শ্রমিক রেজিস্টার ফরম-৮ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে এবং উহা শ্রমিকের শ্রেণিবিভাগ অনুযায়ী বিন্যস্ত থাকিবে।

(২) রেজিস্টারে সকল বিবরণ বাংলায় অন্তর্ভুক্ত করিতে হইবে এবং খ্রিস্টিয় বর্ষপঞ্জি অনুসারে তারিখ লিখিতে হইবে:

তবে শর্ত থাকে যে, প্রতিষ্ঠান ইচ্ছা করিলে বাংলার পাশাপাশি ইংরেজিতেও রেজিস্টার সংরক্ষণ করিতে পারিবে।

(৩) যদি কোন প্রতিষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে নির্ধারিত ফরমে শ্রমিক রেজিস্টার সংরক্ষণ করিয়া থাকে তাহা হইলে উক্ত প্রতিষ্ঠান উহার কপি মহাপরিদর্শক বা মহাপরিচালকের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করিবে।

২০২২ সালের সংশোধন (উপরের লেখায় যুক্ত করা হয়েছে)

বিধি ২৩ এর উপ-বিধি (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (৩) প্রতিস্থাপিত হইবে, যথা: ‘‘(৩) যদি কোন প্রতিষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে নির্ধারিত ফরমে শ্রমিক রেজিস্টার সংরক্ষণ করিয়া থাকে তাহা হইলে উক্ত প্রতিষ্ঠান উহার কপি মহাপরিদর্শক বা মহাপরিচালকের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করিবে।’’;

বিধির পেজ খুলুনসূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১৩

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়সকল কারখানায় সকল শ্রেণির শ্রমিকের জন্য শ্রমিক রেজিস্টার রাখা এবং প্রত্যেক শ্রমিককে টিকেট বা কার্ড দেওয়া বাধ্যতামূলক।

করণীয় (ধাপে ধাপে)

  1. সকল শ্রেণির শ্রমিকের জন্য ফরম-৮ অনুযায়ী শ্রমিক রেজিস্টার রাখুন এবং শ্রেণিবিভাগ অনুযায়ী সাজান।
  2. নাম, জন্ম তারিখ, পিতা-মাতার নাম, নিয়োগের তারিখ, কাজের ধরন, পদবী, বিভাগ, টিকিট/কার্ড, কর্মসময়, বিরতি, বিশ্রামের দিন, গ্রুপ ও রিলে লিখুন।
  3. বিবরণ বাংলায় ও খ্রিস্টীয় তারিখে লিখুন; চাইলে পাশাপাশি ইংরেজিতেও রাখতে পারেন।
  4. স্থায়ীকে বিভাগীয় টিকেট, বদলীকে বদলী কার্ড, অস্থায়ীকে অস্থায়ী টিকেট, সাময়িককে সাময়িক কার্ড ও শিক্ষাধীনকে শিক্ষাধীন কার্ড দিন।
  5. ডিজিটাল রেজিস্টার রাখলে মহাপরিদর্শক বা মহাপরিচালকের চাহিদামতো কপি সরবরাহ করুন।
  6. রেজিস্টার সকল কর্মসময়ে পরিদর্শনের জন্য প্রস্তুত রাখুন।

যে নথি রাখতে হবে

  • শ্রমিক রেজিস্টার (ফরম-৮)
  • টিকেট বা কার্ড বিতরণ ও ফেরতের রেকর্ড
  • পরিদর্শক মাস্টার রোলকে শ্রমিক রেজিস্টার গণ্য করার লিখিত আদেশ দিলে তার কপি
দায়িত্ব
HR ও Admin
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

শ্রমিক রেজিস্টার হালনাগাদ কিনা, হাজিরা ও payroll-এর সাথে মেলে কিনা এবং শ্রমিকদের কাছে টিকেট বা কার্ড আছে কিনা দেখা হয়।

খেয়াল রাখুন

বিধি ২৩(৩)-এর ২০২২ সংশোধন অনুযায়ী ডিজিটাল রেজিস্টারের কপি মহাপরিদর্শক বা মহাপরিচালকের চাহিদামতো দিতে হবে।

না মানলে

ধারা ৩০৭ অনুযায়ী ৩ মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড (অন্য কোনো দণ্ড নির্ধারিত না থাকলে)। রেজিস্টারে ইচ্ছাকৃত ভুল তথ্য লিখলে বা রেজিস্টার রাখতে ব্যর্থ হলে ধারা ৩০৩ অনুযায়ী ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: রেজিস্টারের বিবরণ আইনে তালিকাভুক্ত; স্থায়ী, বদলী, অস্থায়ী, সাময়িক ও শিক্ষাধীন শ্রমিকের জন্য আলাদা টিকেট/কার্ড। EPZ ধারা ৮: রেজিস্টার পরিদর্শন কর্মকর্তা বা কাউন্সিলর-কাম-পরিদর্শকের জন্য প্রস্তুত রাখতে হবে, ফরম BEPZA ঠিক করে; প্রত্যেককে ১টি টিকেট বা কার্ড। EPZ বিধি ১৪: ফরম-১২, মাসিক হাজিরা কার্ড বা ডিজিটাল রেকর্ড।

EPZ ধারা ৮ পাশাপাশি দেখুন

BLA ধারা ৯ · শ্রমিক রেজিস্টার এবং টিকেট ও কার্ড সরবরাহ

৯। (১) মালিক তাহার প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য একটি শ্রমিক রেজিস্টার রাখিবেন, এবং ইহা সকল কর্মসময়ে পরিদর্শক কর্তৃক পরিদর্শনের জন্য প্রস্তুত রাখিতে হইবে।

(২) শ্রমিক রেজিস্টারে নিম্নলিখিত বিষয়গুলি লিপিবদ্ধ থাকিবে, যথাঃ-

(ক) প্রত্যেক শ্রমিকের নাম ও জন্ম তারিখ;

১[(কক)শ্রমিকের পিতা ও মাতার নাম;]

(খ) নিয়োগের তারিখ;

(গ) কাজের ধরন;

২[(গগ) পদবী;

(গগগ) বিভাগ বা শাখা;

(গগগগ) টিকিট বা কার্ড;]

(ঘ) তাহার জন্য নির্ধারিত কার্য সময়;

(ঙ) বিশ্রাম এবং আহারের জন্য তাহার প্রাপ্য বিরতিকাল;

(চ) তাহার প্রাপ্য বিশ্রামের দিন;

(ছ) কোন গ্রপের অন্তর্ভুক্ত হইলে উহার উল্লেখ;

(জ) তাহার গ্রুপ পালায় কাজ করিলে, যে রিলেতে তাহার কাজ বরাদ্দ-উহার উলেস্নখ; এবং

(ঝ) বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য বর্ণনা।

(৩) যদি পরিদর্শক এই মত পোষণ করেন যে, উপ-ধারা (২) এ উল্লিখিত বিবরণ কোন প্রতিষ্ঠানে রুটিন মাফিক রক্ষিত মাস্টার রোল বা রেজিস্টারেও লিপিবদ্ধ করা আছে তাহা হইলে তিনি, লিখিত আদেশ দ্বারা, এই মর্মে নির্দেশ দিতে পারিবেন যে, উক্ত মাস্টার রোল বা রেজিস্টার শ্রমিক রেজিস্টার হিসাবে গণ্য হইবে এবং তৎপরিবর্তে ইহা রক্ষিত হইবে।

(৪) সরকার বিধি দ্বারা শ্রমিক রেজিস্টারের ফরম, উহা রক্ষণের পন্থা এবং সংরক্ষণের মেয়াদ নির্ধারণ করিতে পারিবে।

(৫) মালিক প্রত্যেক শ্রমিককে নিম্নলিখিতভাবে টিকেট বা কার্ড সরবরাহ করিবেন, যথাঃ-

(ক) প্রত্যেক স্থায়ী শ্রমিককে তাহার নম্বর উল্লেখপূর্বক স্থায়ী বিভাগীয় টিকেট;

(খ) প্রত্যেক বদলী শ্রমিককে একটি বদলী কার্ড, যাহাতে তিনি যে সমস্ত দিন কাজ করিয়াছেন তাহার উল্লেখ থাকিবে এবং যাহা তাহার স্থায়ী চাকুরী প্রাপ্তির ক্ষেত্রে ফেরত দিতে হইবে;

(গ) প্রত্যেক অস্থায়ী শ্রমিককে একটি অস্থায়ী টিকেট, যাহা তাহার চাকুরী পরিত্যাগের ক্ষেত্রে বা স্থায়ী চাকুরী প্রাপ্তির ক্ষেত্রে ফেরত দিতে হইবে;

(ঘ) প্রত্যেক সাময়িক শ্রমিককে একটি সাময়িক কার্ড, যাহাতে তিনি যে সকল দিন কাজ করিয়াছেন তাহার উল্লেখ থাকিবে; এবং

(ঙ) প্রত্যেক শিক্ষাধীন শ্রমিককে একটি শিক্ষাধীন কার্ড, যাহা তাহার প্রশিক্ষণ ত্যাগের সময় বা স্থায়ী চাকুরী প্রাপ্তির ক্ষেত্রে ফেরত দিতে হইবে।

EPZ ধারা ৮ · শ্রমিক রেজিস্টার, টিকেট, কার্ড, ইত্যাদি

৮। (১) মালিক তাহার প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য একটি শ্রমিক রেজিস্টার রাখিবেন এবং ইহা সকল কর্মসময়ে পরিদর্শনের কাজে নিযুক্ত কর্মকর্তা বা কাউন্সিলর-কাম-পরিদর্শক কর্তৃক পরিদর্শনের জন্য প্রস্ত্তত রাখিতে হইবে।

(২) কর্তৃপক্ষ শ্রমিক রেজিস্টারের ফরম, উহা রক্ষণাবেক্ষণের পন্থা, সংরক্ষণের মেয়াদ এবং পরিদর্শনের পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

(৩) মালিক প্রত্যেক শ্রমিককে ১ (এক) টি টিকেট বা কার্ড সরবরাহ করিবেন।