স্থাপনা বা ভরাট কার্যক্রম অপসারণের ব্যয় আদায়ের পদ্ধতি
(১) সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক নির্ধারিত এবং বিধি ৯ এর অধীন জারীকৃত নোটিশে উল্লেখকৃত অপসারণ ব্যয় পরিশোধের জন্য দায়ী হইবে।
(২) পানি সম্পদ পরিকল্পনা সংস্থার অনুকূলে অপসারণ ব্যয় পরিশোধের জন্য নির্ধারিত বা বরাদ্দকৃত কোডের মাধ্যমে কোনো তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ব্যয় পরিশোধ করা যাইবে।
(৩) অপসারণ ব্যয় পরিশোধের জন্য দায়ী ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়সীমার মধ্যে উহা পরিশোধ করিবেন এবং পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের কপি অপসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্তৃপক্ষের নিকট প্রদান করিবেন।
(৪) বিধি ৯ এ ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা উক্ত বিধিতে উল্লিখিত মেয়াদ এইরূপভাবে বৃদ্ধি করিতে পারিবে যেন স্থাপনা বা ভরাট কার্যক্রম অপসারণের জন্য নির্ধারিত সময়সীমার অধিক না হয়।—
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৪৫ (PDF-এর পৃষ্ঠা ১১)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)