RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪৮

জরিমানা আদায় পদ্ধতি

চতুর্দশ অধ্যায়: বিবিধ

(১) ধারা ৪৩ এর উদ্দেশ্য পূরণকল্পে, সংশ্লিষ্ট ব্যক্তি, কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক আরোপিত জরিমানা বা নিরুপিত ব্যয় বা আইনের অধীন প্রাপ্য বকেয়া বা পাওনা পরিশোধের জন্য দায়ী হইবেন।

(২) উপ-বিধি (১) এ বর্ণিত পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এর অনুকূলে নির্ধারিত বা বরাদ্দকৃত কোডের মাধ্যমে কোনো তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে বা ডিজিটাল পদ্ধতিতে নিরুপিত অপসারণ ব্যয় আদায় করা যাইবে।

(৩) নিরুপিত অপসারণ ব্যয় পরিশোধের জন্য দায়ী ব্যক্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে উহা পরিশোধ করিবেন এবং পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের কপি পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রদান করিবেন।

(৪) পাওনা আদায় না হওয়া পর্যন্ত, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা বা কর্তৃপক্ষের ব্যাংক হিসাব ফ্রিজ করিবার জন্য যে কোনো ব্যাংককে অনুরোধ করিতে পারিবে।

(৫) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক আরোপিত জরিমানা বা আইনের অধীন প্রাপ্য বকেয়া বা পাওনা সরকারি পাওনা হিসাবে Public Demands Recovery Act, 1913 (Act III of 1913) এর অধীন আদায়যোগ্য হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭৬ (PDF-এর পৃষ্ঠা ৪২)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ৪৩