RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪৪

জরিমানা আরোপের সীমা

ত্রয়োদশ অধ্যায়: প্রতিপালন বা সুরক্ষা আদেশ লঙ্ঘনের জন্য জরিমানা আরোপের পদ্ধতি

যদি কোনো ব্যক্তি নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক আইনের অধীন প্রদত্ত কোনো প্রতিপালন বা সুরক্ষা আদেশ লঙ্ঘন করেন বা অবজ্ঞা করেন, তাহা হইলে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্ত ব্যক্তিকে, লঙ্ঘন বা অবজ্ঞার কারণে উদ্ভুত ক্ষতির মূল্যমানের দ্বিগুণ পরিমাণ অর্থ বা ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা, তন্মধ্যে যাহা কম পরিমাণ হয়, জরিমানা আরোপ করিতে পারিবেন।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭৫ (PDF-এর পৃষ্ঠা ৪১)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)