RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৫১

প্রকল্প ছাড়পত্রের প্রত্যায়িত কপি ইস্যুর ক্ষমতা

চতুর্দশ অধ্যায়: বিবিধ

(১) এই বিধিমালার অধীন ইস্যুকৃত অনাপত্তি বা প্রকল্প ছাড়পত্রের প্রত্যায়িত কপির জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা বিবরণসহ মহাপরিচালক কর্তৃক নির্দিষ্টকৃত ফি পরিশোধ সাপেক্ষে ফরম-১১ মোতাবেক প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে হইবে।

(২) প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা, উপ-বিধি (১) এর অধীন দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে, প্রকল্প ছাড়পত্র ইস্যুর ফরমে প্রকল্প ছাড়পত্রের একটি অনুলিপি সরবরাহের ব্যবস্থা করিবে।

(৩) প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উপ-বিধি (২) এর অধীন সরবরাহকৃত অনুলিপি Evidence Act, 1872 (Act I of 1872) এর section 72 এর বিধান অনুসারে তাহার স্বাক্ষর প্রদান ও সীল মোহরাঙ্কিত করিয়া মূল কপির জাবেদা নকল হিসাবে প্রত্যায়িত করিবে এবং মহাপরিচালক কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীকে সরবরাহ করিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭৮ (PDF-এর পৃষ্ঠা ৪৪)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত ফরম: ফরম-১১