জাতীয় পানি নীতিতে পানির মূল্য নির্ধারণের নির্ণায়ক অন্তর্ভুক্তি
(১) সরকারি ও বেসরকারি পানি বণ্টন ব্যবস্থাকে টেকসই করিবার লক্ষ্যে আর্থিক ও আইনি কাঠামোর অধীন পানির মূল্য নির্ধারণ করিতে হইবে এবং জাতীয় পানি নীতি প্রণয়ন বা হালনাগাদকরণকালে উহাতে পানির মূল্য নির্ধারণের নির্ণায়ক সংক্রান্ত দিক-নির্দেশনা অন্তর্ভুক্ত করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ বর্ণিত নীতিমালা প্রণয়ন ও হালনাগাদকালে ধারা ৮ এর উপ-ধারা (৩) এ বর্ণিত বিষয়াবলির সহিত নিম্নোক্ত বিষয়াবলিও বিবেচনার জন্য অন্তর্ভুক্ত করিতে হইবে, যথা:—
(ক) জীবন রক্ষা (খাবার পানি), প্রতিবেশ সেবা (Ecosystem services), সমতা (Equity), দূষণ রোধ ইত্যাদি;
(খ) পানির প্রাপ্যতা, পানির সংকট অবস্থা, পানি ব্যবহারের পরিমাণ, পানি পরিশোধনের ব্যয় ও পানির সাশ্রয়ের বিষয়; এবং
(গ) পানি সেবাভোগীদের সামর্থ্য ও পানি সরবরাহের প্রকৃত খরচের আর্থিক বিশ্লেষণ।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৪১ (PDF-এর পৃষ্ঠা ৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ৮