RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪৯

রেকর্ডপত্র পাবলিক ডকুমেন্ট হিসাবে বিবেচিত

চতুর্দশ অধ্যায়: বিবিধ

(১) এই বিধিমালার অধীন প্রস্তুতকৃত, সরবরাহকৃত, রক্ষিত ও রক্ষণাবেক্ষণকৃত সকল দলিল, প্রতিবেদন, তথ্য-উপাত্ত ভান্ডার (Database) ও রেজিস্টার Evidence Act, 1872 (Act I of 1872) এ সংজ্ঞায়িত অর্থে পাবলিক ডকুমেন্ট হিসাবে গণ্য হইবে।

(২) প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ উপ-বিধি (১) এ উল্লিখিত রেজিস্টার ব্যতীত সকল পাবলিক ডকুমেন্ট সরকার কর্তৃক নির্দেশিত মেয়াদের জন্য সংরক্ষণ এবং উক্ত নির্দেশনা সাপেক্ষে, সময় সময়, উহা ধ্বংস করিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭৭ (PDF-এর পৃষ্ঠা ৪৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)