প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ
(১) কোনো ব্যক্তি, সংস্থা, উপযুক্ত কর্তৃপক্ষ বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সেচ, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বা পানি নিষ্কাশনের জন্য নির্মিত যে কোনো ধরনের হাইড্রলিক অবকাঠামো নির্মাণ, নদীর তীর সংরক্ষণ, ড্রেজিং বা অনুরূপ কার্যক্রম, কর্মসূচি বা উদ্যোগ গ্রহণ করিয়া পানি সম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণ, প্রণয়ন বা বাস্তবায়ন করিতে আগ্রহী হইলে উক্ত ব্যক্তি, সংস্থা, উপযুক্ত কর্তৃপক্ষ বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রকল্প ছাড়পত্রের জন্য ধারা ১৬ এবং এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, নির্বাহী কমিটি নিম্নবর্ণিত কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ হিসাবে দায়িত্ব পালন করিবে, যথা:—
(ক) পানি সম্পদ পরিকল্পনা সংস্থার ক্ষেত্রে, মহাপরিচালক;
(খ) জেলা কমিটির ক্ষেত্রে, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক;
(গ) উপজেলা কমিটির ক্ষেত্রে, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা; এবং
(ঘ) ইউনিয়ন কমিটির ক্ষেত্রে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে —
(ক) “অনুরূপ কার্যক্রম, কর্মসূচি বা উদ্যোগ” অর্থ কাঠামোগত বা অকাঠামোগত যে কোনো পদ্ধতিতে যে কোনো সরকারি, বেসরকারি, সামাজিক কমিউনিটিভিত্তিক গৃহীত প্রকল্পসহ পানি সম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট অন্য কোনো প্রকল্প;
(খ) “পানি সম্পদ উন্নয়ন” অর্থ কাঠামোগত বা অকাঠামোগত পদ্ধতিতে পানির প্রবাহ নিয়ন্ত্রণ, পানির উত্তোলন, আহরণ, সরবরাহ, ব্যবহার, বিতরণ, সংরক্ষণ, রূপান্তর, প্রক্রিয়াকরণ, বন্যা ও খরার পূর্বাভাস ও সতর্কীকরণ, পানি দূষণ রোধকরণ, পয়ঃব্যবস্থা ও নিষ্কাশন।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৪৭ (PDF-এর পৃষ্ঠা ১৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ১৬