পানি ধারক স্তরের সর্বনিম্ন আহরণ সীমা নির্ধারণ
(১) ধারা ১৯ এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নির্বাহী কমিটির পক্ষে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা যথাযথ অনুসন্ধান, পরীক্ষা নিরীক্ষা বা জরিপের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন এলাকার সময়ের আবর্তে ভূগর্ভস্থ পানির ধারক স্তরের সর্বনিম্ন নিরাপদ আহরণ সীমা নির্ধারণ করিবে এবং উহা নির্বাহী কমিটির অনুমোদনক্রমে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রকাশ করিবে।
(২) যে এলাকায় জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হইবে সেই এলাকার সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে জরিপ অনুসন্ধানের পূর্বে জরিপ কার্যক্রম সম্পর্কে অবহিত করিতে হইবে এবং সর্বনিম্ন ক্ষতির বিষয়টি বিবেচনা করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬৩ (PDF-এর পৃষ্ঠা ২৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ১৯