RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৩০

নলকূপ স্থাপনে অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ

দশম অধ্যায়: ভূগর্ভস্থ পানির সুরক্ষা, সংরক্ষণ ও ব্যবস্থাপনা

(১) ধারা ১৯ এর উপ-ধারা (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে, ভূগর্ভস্থ পানি ধারক স্তর হইতে নলকূপ স্থাপন করিয়া কৃষি কাজের উদ্দেশ্যে সাকশন পদ্ধতিতে পানি উত্তোলনের জন্য নিম্নবর্ণিত অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ থাকিবে, যথা:—

(ক) অনধিক ০.৫ কিউসেক হইতে সর্বোচ্চ ১.০ কিউসেক পর্যন্ত পানি উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা কমিটি;

(খ) অনধিক ১.০ কিউসেক হইতে সর্বোচ্চ ৩.০ কিউসেক পর্যন্ত পানি উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা কমিটি;

(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ভূগর্ভস্থ পানি ধারক স্তর হইতে নলকূপ স্থাপন করিয়া অকৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প কাজের উদ্দেশ্যে সাকশন পদ্ধতিতে পানি উত্তোলনের ক্ষেত্রে অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ হইবে সংশ্লিষ্ট জেলা কমিটি।

(৩) উপ-বিধি (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, ভূগর্ভস্থ পানি ধারক স্তর হইতে যে কোনো উদ্দেশ্যে গভীর নলকূপ স্থাপন করিয়া ফোর্সমোডে পানি উত্তোলনের ক্ষেত্রে অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ হইবে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা।

(৪) যে উদ্দেশ্যে পানি উত্তোলনের অনাপত্তি গৃহীত হইবে তাহা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে পানি ব্যবহার করা যাইবে না।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬৩ (PDF-এর পৃষ্ঠা ২৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ১৯