RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪০

সুরক্ষা আদেশ সম্পর্কিত প্রকাশনা

দ্বাদশ অধ্যায়: সুরক্ষা আদেশ

(১) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুরক্ষা আদেশের বিষয়বস্তু জনগণের নিকট ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করিবে।

(২) উপ-বিধি (১) এর অধীন প্রচারিত গণবিজ্ঞপ্তি কমপক্ষে বহুল প্রচারিত ১ (এক) টি বাংলা ও ১ (এক) টি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশ করিতে হইবে এবং ক্ষেত্রমত, জাতীয় বেতার ও টেলিভিশন বা ১ (এক) টি বেসরকারি বেতার বা টেলিভিশন চ্যানেল বা উভয় চ্যানেলে প্রচার করা যাইবে।

(৩) উপ-বিধি (১) এর অধীন গণবিজ্ঞপ্তি সার্কুলার, ক্যাপশন, স্ক্রোল বা, ক্ষেত্রমত, ভয়েস ম্যাসেজের আকারে প্রণয়ন করা যাইবে।

(৪) অন্যান্য বিষয়ের মধ্যে গণবিজ্ঞপ্তিতে নিম্নবর্ণিত তথ্য বা বিবরণ থাকিবে, যথা:—

(ক) বিধান বা শর্তাবলী লঙ্ঘনকারী ব্যক্তি বা কর্তৃপক্ষের নাম-ঠিকানাসহ বিস্তারিত বিবরণ;

(খ) লঙ্ঘিত বিধান বা শর্তাবলীর বিবরণ;

(গ) কোনো কর্মকাণ্ড করা যাইবে বা কোনো কর্মকাণ্ড করা যাইবে না তৎসম্পর্কিত সুস্পষ্ট নির্দেশনা; এবং

(ঘ) দফা (গ) এ বর্ণিত কর্মকাণ্ড অব্যাহত রাখিবার বা কর্মকাণ্ড হইতে বিরত থাকিবার সময়সীমা।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭১ (PDF-এর পৃষ্ঠা ৩৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)