কারিগরি কমিটিসমূহ গঠন
(১) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে প্রত্যেক জেলা, উপজেলা এবং ইউনিয়নে কারিগরি কমিটি নামে একটি কমিটি থাকিবে।
(২) জেলা, উপজেলা ও ইউনিয়ন কারিগরি কমিটি নিম্নরূপে গঠিত হইবে, যথা:—
(ক) জেলা কারিগরি কমিটির ক্ষেত্রে — জেলা সমন্বিত পানি ব্যবস্থাপনা কমিটির কারিগরি সদস্যগণের মধ্য হইতে ৫ (পাঁচ) জন সদস্য, তন্মধ্যে ১ (এক) জন জ্যেষ্ঠতার ভিত্তিতে আহ্বায়ক নিযুক্ত হইবেন;
(খ) উপজেলা কারিগরি কমিটির ক্ষেত্রে— উপজেলা সমন্বিত পানি ব্যবস্থাপনা কমিটির কারিগরি সদস্যগণের মধ্য হইতে ৫ (পাঁচ) জন সদস্য, তন্মধ্যে ১ (এক) জন জ্যেষ্ঠতার ভিত্তিতে আহবায়ক নিযুক্ত হইবেন;
(গ) ইউনিয়ন কারিগরি কমিটির ক্ষেত্রে — ইউনিয়ন সমন্বিত পানি ব্যবস্থাপনা কমিটির কারিগরি সদস্যগণের মধ্য হইতে ৩ (তিন) জন সদস্য, তন্মধ্যে ১ (এক) জন জ্যেষ্ঠতার ভিত্তিতে আহ্বায়ক নিযুক্ত হইবেন।
(৩) জেলা, উপজেলা ও ইউনিয়ন কারিগরি কমিটির সভায় যে প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে আবেদনে উল্লিখিত প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থার কোনো প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রকল্প প্রস্তাব বিবেচনার সময়, উপস্থিত থাকিতে কিংবা অংশগ্রহণ করিতে পারিবেন না।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৫৬ (PDF-এর পৃষ্ঠা ২২)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)