RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪৫

আপিল

চতুর্দশ অধ্যায়: বিবিধ

(১) কোনো আবেদন নামঞ্জুর বা প্রকল্প ছাড়পত্র বাতিল বা অনুমতিপত্র বা অনাপত্তিপত্র বাতিল করা হইলে, সংক্ষুব্ধ ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ উক্ত নামঞ্জুর বা বাতিলের আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উহার বিরুদ্ধে নিম্নে উল্লিখিত আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন, যথা:—

ক্রমিক নম্বরআপিলের ধরণআপিল কর্তৃপক্ষ
১.ইউনিয়ন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধেউপজেলা কমিটি
২.উপজেলা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধেজেলা কমিটি
৩.জেলা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধেপানি সম্পদ পরিকল্পনা সংস্থা
৪.পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধেনির্বাহী কমিটি

(২) আপিল কর্তৃপক্ষ, তৎকর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ও অনূর্ধ্ব ৬০ (ষাট) দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করিবে এবং এতদ্বিষয়ে প্রয়োজনীয় রেজিস্টার সংরক্ষণ করিবে।

(৩) আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে এবং প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ আপিলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭৫ (PDF-এর পৃষ্ঠা ৪১)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)