RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪৭

অনুমতি, অনাপত্তি, প্রকল্পের ছাড়পত্র, নবায়ন ইত্যাদি ফি নির্ধারণ ও পরিশোধ পদ্ধতি

চতুর্দশ অধ্যায়: বিবিধ

(১) অনুমতি, অনাপত্তি, প্রকল্প ছাড়পত্র বা উহা নবায়নের জন্য বা প্রত্যায়িত অনুলিপির জন্য প্রত্যেক আবেদনকারীকে সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত হারে ফি পরিশোধপূর্বক আবেদন করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এর অধীন ফি নির্ধারণের লক্ষ্যে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, সময় সময়, সরকারের নিকট প্রস্তাব প্রেরণ করিবে এবং উক্ত প্রস্তাব বিবেচনাক্রমে সরকার আদেশ দ্বারা কমিটি গঠন করিবে।

(৩) কমিটি উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে।

(৪) কমিটি উপ-বিধি (১) এ উল্লিখিত ফিসহ পানি সম্পদ সংশ্লিষ্ট অন্যান্য ফি এবং সেবামূল্য নির্ধারণ ও হালনাগাদকরণের উদ্দেশ্যে, সময় সময়, সরকারকে সুপারিশ প্রদান করিবে।

(৫) আবেদনকারী, উপ-বিধি (১) এ উল্লিখিত ফি মহাপরিচালক কর্তৃক নির্ধারিত ব্যাংকে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের চালানের মাধ্যমে বা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করিবেন।

(৬) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা সুশাসনের উদ্দেশ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করিবার লক্ষ্যে এই বিধিমালার অধীন ফি পরিশোধ বা অনুরূপ অন্যান্য ক্ষেত্রে যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ ডিজিটাল পদ্ধতির প্রচলন করিতে পারিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭৬ (PDF-এর পৃষ্ঠা ৪২)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)