বিধি১২
বেআইনি কাজে ব্যবহৃত মালামাল, সরঞ্জাম বা খনন যন্ত্রপাতি আটক পদ্ধতি
সপ্তম অধ্যায়: পরিদর্শন, পরিবীক্ষণ ও আটক
বিধি ৮ অনুসারে জারীকৃত প্রতিপালন আদেশ সংশ্লিষ্ট ব্যক্তি, কোম্পানি, কর্তৃপক্ষ বা সংস্থা পরিপালনে ব্যর্থ হইলে পরিদর্শক পানি সম্পদ সম্পর্কিত বেআইনী কর্মকান্ডে ব্যবহৃত সকল মালামাল ও সরঞ্জাম বা খনন যন্ত্রপাতি আটক করিবার জন্য নিকটস্থ থানার সহায়তা গ্রহণ করিবে এবং এইক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৪৭ (PDF-এর পৃষ্ঠা ১৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)