পানি সংকটাপন্ন এলাকার ব্যবস্থাপনা
পানি সংকটাপন্ন এলাকার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে, নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে, যথা:—
(ক) উক্ত এলাকার জনগণের সহিত আলোচনা করিয়া সংকট উত্তরণের উপায় চিহ্নিতকরণ;
(খ) সংকট উত্তরণের আশু ও দীর্ঘমেয়াদী কর্মসূচি প্রণয়ন;
(গ) সংকট উত্তরণের নিমিত্ত উক্ত এলাকার পানি সম্পদের পরিবীক্ষণ ব্যবস্থা গ্রহণ;
(ঘ) সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ বা ব্যক্তিকে উক্ত এলাকার পানি সম্পদ ব্যবস্থাপনার দিকনির্দেশনা প্রদান;
(ঙ) প্রয়োজনীয় বিধি-নিষেধ আরোপ।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬২ (PDF-এর পৃষ্ঠা ২৮)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)