RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি২৯

অনাপত্তি গ্রহণ হইতে অব্যাহতি

দশম অধ্যায়: ভূগর্ভস্থ পানির সুরক্ষা, সংরক্ষণ ও ব্যবস্থাপনা

(১) এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত উপায়ে বা উদ্দেশ্যে পানি উত্তোলনের ক্ষেত্রে, অনাপত্তির প্রয়োজন হইবে না, যথা:—

(ক) অগভীর নলকূপ দ্বারা সর্বোচ্চ ০.৫ কিউসেক পানি কৃষি কাজের জন্য উত্তোলনের ক্ষেত্রে;

(খ) হস্তচালিত নলকূপ বা ডিপসেট অগভীর নলকূপ দ্বারা খাওয়ার পানি ও গৃহস্থালি কাজের জন্য পানি উত্তোলনের ক্ষেত্রে; এবং

(গ) হস্তচালিত গভীর নলকূপ দ্বারা খাওয়ার পানি ও গৃহস্থালি কাজের জন্য পানি উত্তোলনের ক্ষেত্রে।

(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ভূগর্ভস্থ পানির তীব্র সংকট রহিয়াছে এইরূপ এলাকায়, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক জারীকৃত আদেশ মোতাবেক, নির্দিষ্ট শর্ত প্রতিপালন সাপেক্ষে, নির্ধারিত পদ্ধতিতে অনাপত্তি গ্রহণ করিতে হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬৩ (PDF-এর পৃষ্ঠা ২৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)