RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৩২

বিদ্যমান নলকূপের অনাপত্তি

দশম অধ্যায়: ভূগর্ভস্থ পানির সুরক্ষা, সংরক্ষণ ও ব্যবস্থাপনা

(১) এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, এই বিধিমালা কার্যকর হইবার তারিখে সারাদেশে বিদ্যমান নলকূপসমূহ দ্বারা, বিধি ২৯ এর বিধান অনুযায়ী অব্যাহতি পাওয়া নলকূপ ব্যতীত, পানি আহরণ অব্যাহত রাখিতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তি, উপযুক্ত কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকারি সংস্থাকে উক্তরূপ কার্যকর হইবার ৬ (ছয়) মাসের মধ্যে নির্ধারিত ফি প্রদানপূর্বক অনাপত্তি গ্রহণের নিমিত্ত আবেদন করিতে হইবে।

(২) আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে যৌক্তিক বিবেচনায় মহাপরিচালক উপ-বিধি (১) এ উল্লিখিত সময়সীমা আরও ৩(তিন) মাস বৃদ্ধি করিতে পারিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬৫ (PDF-এর পৃষ্ঠা ৩১)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)