RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৩৬

পানি মজুদকরণে বিধি-নিষেধ

একাদশ অধ্যায়: জলস্রোতের স্বাভাবিক প্রবাহ ব্যবস্থাপনা

(১) ধারা ২৪ এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে উল্লিখিত উপযুক্ত কর্তৃপক্ষ নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করিয়া কোনো জলস্রোতের প্রাকৃতিক বা কৃত্রিম ধারকে পানি মজুদ করিবার অনুমতি প্রদান করিতে পারিবে, যথা:—

(ক) আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ কিনা;

(খ) প্রবাহমান কোনো নদী বা খালের সহিত প্লাবন ভূমির সংযোগ বন্ধ করিবে কিনা এবং তাহা প্রতিকারের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হইবে কিনা;

(গ) প্রবাহমান কোনো নদী বা খালের বিদ্যমান স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করিবে কিনা;

(ঘ) পার্শ্ববর্তী প্লাবন ভূমিতে জলাবদ্ধতার সৃষ্টি করিবে কিনা;

(ঙ) পার্শ্ববর্তী কোনো জলাধারকে সম্পূর্ণভাবে নিষ্কাশিত করিবে কিনা;

(চ) বিদ্যমান কোনো পানি ব্যবহার অধিকারের সহিত সাংঘর্ষিক কিনা;

(ছ) পার্শ্ববর্তী ভূপরিস্থ পানিতে কোনো দূষণ করিবে কিনা;

(জ) উপকূল ও অনুরূপ কোনো আধার বা স্থানের লবণাক্ততা বৃদ্ধি ঘটাইবে কিনা;

(ঝ) পানি মজুদকরণের প্রক্রিয়াটি জনগণের সম্পৃক্ততা ও অংশগ্রহণমূলক কিনা; এবং

(ঞ) মহাপরিচালক কর্তৃক সময় সময় আরোপিত বিষয়সমূহ।

(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, পানি মজুদকরণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করিবার জন্য নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সুরক্ষা আদেশ দ্বারা বিধি-নিষেধ আরোপ করিতে পারিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬৯ (PDF-এর পৃষ্ঠা ৩৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ২৪