RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪১

পানি দূষণ নিয়ন্ত্রণ

দ্বাদশ অধ্যায়: সুরক্ষা আদেশ

(১) ধারা ২৮ এর উদ্দেশ্য পূরণকল্পে, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, পানি দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত তথ্যাদি পরিবেশ অধিদপ্তর এবং অন্য যে কোনো নির্ভরযোগ্য উৎস হইতে সংগ্রহ করিবে/করিতে পারিবে।

(২) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা পানি দূষণ ও পানি দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সংগৃহীত তথ্যাদি বিশ্লেষণপূর্বক প্রতিবেদন, সময় সময় নির্বাহী কমিটির নিকট উপস্থাপন করিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭১ (PDF-এর পৃষ্ঠা ৩৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ২৮