RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪৬

অন্যান্য সংস্থার সহিত সমন্বয় সাধন ও সহযোগিতা স্থাপন

চতুর্দশ অধ্যায়: বিবিধ

(১) মহাপরিচালক, যেরূপ উপযুক্ত মনে করিবেন সেইরূপ ফরমে ও পদ্ধতিতে, প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বা অন্য কোনো সরকারি বা বেসরকারি সংস্থার সহিত নিম্নবর্ণিত উদ্দেশ্যে, সমন্বয় সাধন ও সহযোগিতা স্থাপন করিতে পারিবেন, যথা:—

(ক) আইন বা তদোধীন প্রণীত বিধিমালার বিধানাবলির কার্যকারিতা ও প্রতিপালন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্য সম্পাদন; এবং

(খ) প্রকল্প কার্যক্রমের মনিটরিং ও পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, মহাপরিচালক বা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি সরকারি বা বেসরকারি সংস্থার বাধাইকৃত বা অবাধাইকৃত সকল দলিলপত্র পরীক্ষা করিতে পারিবেন।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭৬ (PDF-এর পৃষ্ঠা ৪২)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)