গণশুনানির কার্যপদ্ধতি
(১) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে গণশুনানি অনুষ্ঠিত হইবে।
(২) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা গণশুনানি পরিচালনার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে এবং শুনানিতে উপস্থিত স্টেকহোল্ডার ও বিশেষজ্ঞগণের নিকট উক্ত কার্যপদ্ধতি ও শুনানির বিষয়বস্তু ব্যাখ্যা করিবে এবং উক্ত বিষয়ে তাহাদের মতামত আহবান করিবে নিরপেক্ষ এবং ন্যায়সঙ্গত পদ্ধতিতে শুনানি অনুষ্ঠান নিশ্চিত করিবে।
(৩) গণশুনানিতে অংশগ্রহণকারীগণ মৌখিক বা লিখিতভাবে অথবা উভয়ভাবে তাহাদের মতামত প্রদান করিতে পারিবেন এবং মৌখিক মতামতের ক্ষেত্রে শুনানি পরিচালনাকারী যতদূর সম্ভব উক্তরূপ বক্তব্য বা লিখিত মতামত বা উহার সারসংক্ষেপ বা এতদসংক্রান্ত নথি, যতদূর সম্ভব, সংরক্ষণ করিবেন।
(৪) উপ-বিধি (৩) এ উল্লিখিত লিখিত মতামত, যদি থাকে, উহা গণশুনানি অনুষ্ঠিত হইবার পরবর্তী ১৫ (পনের) দিনের মধ্যে গণশুনানি পরিচালনাকারীর নিকট প্রেরণ করিতে হইবে।
(৫) জাতীয় পানি নীতি চূড়ান্তকরণের সময় গণশুনানির মাধ্যমে প্রাপ্ত মতামত বিবেচনা করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৪১ (PDF-এর পৃষ্ঠা ৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)