RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা২৮৪

শিশু এবং কিশোর নিয়োগের জন্য দণ্ড

২০২৬ সালে সংশোধিত

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

২৮৪৷ কোন ব্যক্তি কোন শিশু বা কিশোরকে চাকুরীতে নিযুক্ত করিলে, অথবা এই আইনের কোন বিধান লঙ্ঘন করিয়া কোন শিশু বা কিশোরকে চাকুরী করিবার অনুমতি দিলে, তিনি ১[অন্যূন ২০ (বিশ) হাজার হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার] টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন৷

সংশোধনী টীকা (১)
  1. “অন্যূন ২০ (বিশ) হাজার হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার” সংখ্যাগুলি, শব্দগুলি ও বন্ধনীগুলি “পাঁচ হাজার” শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৫৯ ধারাবলে প্রতিস্থাপিত।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৮৪ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

তথ্যমূলক ধারাযে কোনো প্রতিষ্ঠানে শিশু নিয়োগ বা আইন লঙ্ঘন করে কিশোর নিয়োগ বা কাজ করতে দিলে নিয়োগকারী ব্যক্তির জন্য প্রযোজ্য।

কারখানা যা মনে রাখবে

  1. নিয়োগের আগে জন্ম নিবন্ধন সনদ, স্কুল সার্টিফিকেট বা রেজিস্টার্ড চিকিৎসকের বয়স প্রত্যয়নপত্র দিয়ে বয়স যাচাই করুন (ধারা ৩৬)।
  2. কিশোর নিয়োগ করলে রেজিস্টার্ড চিকিৎসকের সক্ষমতা প্রত্যয়নপত্র মালিকের হেফাজতে রাখুন এবং কাজের সময় টোকেন বহন নিশ্চিত করুন (ধারা ৩৪(২))।
  3. সাব-কন্ট্রাক্টর ও ঠিকাদারের মাধ্যমে আসা শ্রমিকদের বয়সও একইভাবে যাচাই করুন।

যে নথি রাখতে হবে

  • বয়স প্রমাণের নথির কপি (ব্যক্তিগত নথিতে)
  • ফরম-১৫ অনুযায়ী বয়স ও সক্ষমতার প্রত্যয়নপত্র এবং ফরম-১৫(ক) রেজিস্টার (প্রযোজ্য হলে)
দায়িত্ব
HR ও Admin
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

শ্রমিকের ব্যক্তিগত নথিতে বয়স প্রমাণ, কিশোরদের তালিকা ও সক্ষমতা প্রত্যয়নপত্র দেখা হয়; নিয়োগ প্রক্রিয়ায় বয়স যাচাইয়ের পদ্ধতি জিজ্ঞাসা করা হয়।

খেয়াল রাখুন

২০২৬ সংশোধনে অর্থদণ্ড "পাঁচ হাজার" থেকে বাড়িয়ে ন্যূনতম ২০ হাজার ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা করা হয়েছে। ধারা ৩১১ অনুযায়ী বয়স প্রমাণের ভার অভিযুক্তের উপর পড়তে পারে।

না মানলে

ধারা ২৮৪ অনুযায়ী ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: শিশু বা কিশোর নিয়োগে ২০,০০০–৫০,০০০ টাকা অর্থদণ্ড। EPZ ধারা ১৭৫-এ ১৮ বছরের কম কাউকে নিয়োগ নিষেধ, কিন্তু আলাদা দণ্ড নেই; EPZ ধারা ১৫৯-এর সাধারণ দণ্ড (৫,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড) প্রযোজ্য।

EPZ ধারা ১৭৫ পাশাপাশি দেখুন

BLA ধারা ২৮৪ · শিশু এবং কিশোর নিয়োগের জন্য দণ্ড

২৮৪৷ কোন ব্যক্তি কোন শিশু বা কিশোরকে চাকুরীতে নিযুক্ত করিলে, অথবা এই আইনের কোন বিধান লঙ্ঘন করিয়া কোন শিশু বা কিশোরকে চাকুরী করিবার অনুমতি দিলে, তিনি ১[অন্যূন ২০ (বিশ) হাজার হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার] টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন৷

EPZ ধারা ১৭৫ · অপ্রাপ্ত-বয়স্ক শ্রমিক নিয়োগে বাধা-নিষেধ

১৭৫। কোনো শিল্প প্রতিষ্ঠানে অপ্রাপ্ত-বয়স্ক শ্রমিক নিয়োগ করা যাইবে না।

ব্যাখ্যা । - এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘‘অপ্রাপ্ত-বয়স্ক’’ অর্থ ১৮ (আঠারো) বৎসর বয়স পূর্ণ করেন নাই এমন কোনো ব্যক্তি।