ঠিকাদার সংস্থা রেজিস্ট্রেশন
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১[৩ক। (১) অন্য কোন আইনে ভিন্নতর যাহাই কিছু থাকুক না কেন, কোন ঠিকাদার সংস্থা, যে নামেই অভিহিত হইক না কেন, যাহা বিভিন্ন সংস্থায় চুক্তিতে বিভিন্ন পদে কর্মী সরবরাহ করিয়া থাকে সরকারের নিকট হইতে রেজিস্ট্রেশন ব্যতীত এইরূপ কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না।
(২) এই আইনের অধীন এতদুদ্দেশ্যে বিধি প্রণীত হইবার ০৬(ছয়) মাসের মধ্যে দেশে বিদ্যমান সকল ঠিকাদার সংস্থা সরকারের নিকট হইতে রেজিস্ট্রেশন গ্রহণ করিতে বাধ্য থাকিবে।
(৩) ঠিকাদার সংস্থা দ্বারা সরবরাহকৃত শ্রমিকগণ সংশ্লিষ্ট ঠিকাদারের শ্রমিক হিসাবে গণ্য হইবেন এবং তাহারা শ্রম আইনের আওতাভুক্ত থাকিবেন।
(৪) এই ধারার অধীন রেজিস্ট্রেশন প্রদানের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে কর্মী বলিতে ‘‘শ্রমিক’’ সহ নিরাপত্তাকর্মী, গাড়ীচালক ইত্যাদিকে বুঝাইবে।]
সংশোধনী টীকা (১)
- ধারা ৩ক বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৫ ধারাবলে সন্নিবেশিত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৩ক — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে ১২টি বিধি সংযুক্ত। প্রতিটির পূর্ণ টেক্সট বিধির পেজে।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়যে কারখানা ঠিকাদার সংস্থার মাধ্যমে নিরাপত্তাকর্মী, গাড়িচালক বা অন্য কর্মী নেয়, তার জন্য প্রযোজ্য; সংস্থাটির সরকারি রেজিস্ট্রেশন থাকতে হবে।
করণীয় (ধাপে ধাপে)
- কর্মী সরবরাহকারী ঠিকাদার সংস্থার সরকারি রেজিস্ট্রেশন ও লাইসেন্সের কপি চুক্তির আগে সংগ্রহ ও যাচাই করুন।
- রেজিস্ট্রেশন নেই এমন সংস্থার সাথে কর্মী সরবরাহের চুক্তি করবেন না বা নবায়ন করবেন না।
- চুক্তিতে লিখুন যে সরবরাহকৃত কর্মীরা ঠিকাদারের শ্রমিক এবং তাদের আইনগত সুবিধা ঠিকাদার নিশ্চিত করবে।
- লাইসেন্সের মেয়াদ ও নবায়ন নিয়মিত পরীক্ষা করে vendor file হালনাগাদ রাখুন।
যে নথি রাখতে হবে
- ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশন ও লাইসেন্সের কপি (মেয়াদসহ)
- কর্মী সরবরাহ চুক্তি
- সরবরাহকৃত কর্মীদের তালিকা
Subcontracted কর্মীদের ঠিকাদারের লাইসেন্স, চুক্তি এবং তাদের মজুরি ও সুবিধা পরিশোধের প্রমাণ দেখা হয়।
এই ধারায় 'কর্মী' বলতে শ্রমিকসহ নিরাপত্তাকর্মী, গাড়িচালক ইত্যাদিও বোঝায়।
রেজিস্ট্রেশন ছাড়া কার্যক্রম চালালে ঠিকাদার সংস্থার ক্ষেত্রে ধারা ৩০৭ অনুযায়ী ৩ মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড (অন্য কোনো দণ্ড নির্ধারিত না থাকলে)।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: কর্মী সরবরাহকারী ঠিকাদার সংস্থার সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। EPZ আইনে ঠিকাদার সংস্থা রেজিস্ট্রেশনের আলাদা ধারা নেই।