RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৪১

কিশোরের কর্ম-ঘন্টা

১টি বিধি

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

৪১৷ (১) কোন কিশোরকে কোন কারখানা বা খনিতে দৈনিক পাঁচ ঘন্টার অধিক এবং সপ্তাহে ত্রিশ ঘন্টার অধিক সময় কাজ করিতে দেওয়া হইবে না৷

(২) কোন কিশোরকে অন্য কোন প্রতিষ্ঠানে দৈনিক সাত ঘন্টার অধিক এবং সপ্তাহে বিয়াল্লিশ ঘন্টার অধিক সময় কাজ করিতে দেওয়া যাইবে না৷

(৩) কোন কিশোরকে কোন প্রতিষ্ঠানে সন্ধ্যা ৭-০০ ঘটিকা হইতে সকাল ৭-০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে কোন কাজ করিতে দেওয়া যাইবে না৷

(৪) যদি কোন কিশোর অধিকাল কাজ করেন, তাহা হইলে অধিকালসহ তাহার কাজের মোট সময়-

(ক) কারখানা বা খনির ক্ষেত্রে, সপ্তাহে ছত্রিশ ঘন্টা;

(খ) অন্য কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সপ্তাহে আটচল্লিশ ঘন্টা; এর অধিক হইবে না৷

(৫) কোন প্রতিষ্ঠানে কোন কিশোরের কাজের সময় দুইটি পালায় সীমাবদ্ধ রাখিতে হইবে, এবং উহার কোন পালার সময়সীমা সাড়ে সাত ঘন্টার বেশী হইবে না৷

(৬) কোন কিশোরকে কেবলমাত্র একটি রীলেতে নিয়োগ করা যাইবে এবং পরিদর্শকের নিকট হইতে লিখিত পূর্ব অনুমোদন ব্যতীত ত্রিশ দিনের মধ্যে ইহা একবারের বেশী পরিবর্তন করা যাইবে না৷

(৭) এই আইনের অধীন সাপ্তাহিক ছুটি সংক্রান্ত বিধান কিশোর শ্রমিকের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে এবং এই বিধানের প্রয়োগ কিশোর শ্রমিকের ক্ষেত্রে স্থগিত করা যাইবে না৷

(৮) একই দিনে কোন কিশোর একাধিক প্রতিষ্ঠানে কাজ করিতে পারিবেন না৷

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৪১ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
বিধি ৩৫

কিশোরের কাজের সময় সম্পর্কে নোটিস

(১) কিশোরের কাজের সময়ের নোটিস ফরম-১৬ অনুযায়ী পরিদর্শকের নিকট হইতে অনুমোদিত হইতে হইবে।

(২) উল্লিখিত নোটিসটি পরিদর্শকের অনুমোদনের পর অনুমোদিত কপি শ্রমিকদের জ্ঞাতার্থে সহজ দৃষ্টিগোচর স্থানে প্রদর্শনের ব্যবস্থা করিতে হইবে।

(৩) অনুমোদিত নোটিস সংরক্ষণ করিতে হইবে এবং পরিদর্শকের পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিষ্ঠানে প্রস্তুত রাখিতে হইবে।

বিধির পেজ খুলুনসূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১৮

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়কারখানায় কর্মরত প্রত্যেক কিশোর শ্রমিকের দৈনিক ও সাপ্তাহিক কর্মঘণ্টা, রাত্রিকালীন কাজ ও রিলে নির্ধারণে প্রযোজ্য।

করণীয় (ধাপে ধাপে)

  1. কারখানায় কিশোরকে দৈনিক ৫ ঘণ্টা ও সপ্তাহে ৩০ ঘণ্টার বেশি কাজ দেবেন না; অধিকালসহ সপ্তাহে ৩৬ ঘণ্টার বেশি নয়।
  2. সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টার মধ্যে কিশোরকে কোনো কাজ দেবেন না।
  3. কাজের সময় দুইটি পালায় সীমাবদ্ধ রাখুন এবং কোনো পালা সাড়ে ৭ ঘণ্টার বেশি করবেন না।
  4. কিশোরকে একটি রিলেতে রাখুন; পরিদর্শকের লিখিত পূর্ব অনুমোদন ছাড়া ৩০ দিনে একবারের বেশি বদলাবেন না।
  5. সাপ্তাহিক ছুটি দিন এবং একই দিনে অন্য প্রতিষ্ঠানে কাজ করছে কিনা যাচাই করুন।
  6. ফরম-১৬ অনুযায়ী পরিদর্শক অনুমোদিত কাজের সময়ের নোটিশ প্রদর্শন করে হাজিরার সাথে মিলিয়ে দেখুন।

যে নথি রাখতে হবে

  • পরিদর্শক অনুমোদিত কিশোরের কাজের সময়ের নোটিশ (ফরম-১৬)
  • কিশোরদের হাজিরা ও অধিকাল রেকর্ড
  • রিলে পরিবর্তনের লিখিত অনুমোদন (প্রযোজ্য হলে)
দায়িত্ব
HR ও Admin, উৎপাদন বিভাগের supervisor
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

কিশোরের হাজিরা বা time record দেখে দৈনিক ৫ ঘণ্টা, রাত্রিকালীন নিষেধ ও অধিকাল সীমা মানা হচ্ছে কিনা দেখা হয়।

না মানলে

ধারা ২৮৪ অনুযায়ী শিশু বা কিশোরকে নিয়োগ দিলে বা আইন লঙ্ঘন করে কাজ করতে দিলে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: কিশোর কারখানায় দৈনিক ৫ ঘণ্টা ও সপ্তাহে ৩০ ঘণ্টার বেশি নয় (OT সহ ৩৬), সন্ধ্যা ৭টা–সকাল ৭টা কাজ নিষেধ। EPZ-এ প্রযোজ্য নয়: ধারা ১৭৫ অনুযায়ী ১৮ বছরের কম কাউকে নিয়োগ করা যায় না।

EPZ ধারা ১৭৫ পাশাপাশি দেখুন

BLA ধারা ৪১ · কিশোরের কর্ম-ঘন্টা

৪১৷ (১) কোন কিশোরকে কোন কারখানা বা খনিতে দৈনিক পাঁচ ঘন্টার অধিক এবং সপ্তাহে ত্রিশ ঘন্টার অধিক সময় কাজ করিতে দেওয়া হইবে না৷

(২) কোন কিশোরকে অন্য কোন প্রতিষ্ঠানে দৈনিক সাত ঘন্টার অধিক এবং সপ্তাহে বিয়াল্লিশ ঘন্টার অধিক সময় কাজ করিতে দেওয়া যাইবে না৷

(৩) কোন কিশোরকে কোন প্রতিষ্ঠানে সন্ধ্যা ৭-০০ ঘটিকা হইতে সকাল ৭-০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে কোন কাজ করিতে দেওয়া যাইবে না৷

(৪) যদি কোন কিশোর অধিকাল কাজ করেন, তাহা হইলে অধিকালসহ তাহার কাজের মোট সময়-

(ক) কারখানা বা খনির ক্ষেত্রে, সপ্তাহে ছত্রিশ ঘন্টা;

(খ) অন্য কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সপ্তাহে আটচল্লিশ ঘন্টা; এর অধিক হইবে না৷

(৫) কোন প্রতিষ্ঠানে কোন কিশোরের কাজের সময় দুইটি পালায় সীমাবদ্ধ রাখিতে হইবে, এবং উহার কোন পালার সময়সীমা সাড়ে সাত ঘন্টার বেশী হইবে না৷

(৬) কোন কিশোরকে কেবলমাত্র একটি রীলেতে নিয়োগ করা যাইবে এবং পরিদর্শকের নিকট হইতে লিখিত পূর্ব অনুমোদন ব্যতীত ত্রিশ দিনের মধ্যে ইহা একবারের বেশী পরিবর্তন করা যাইবে না৷

(৭) এই আইনের অধীন সাপ্তাহিক ছুটি সংক্রান্ত বিধান কিশোর শ্রমিকের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে এবং এই বিধানের প্রয়োগ কিশোর শ্রমিকের ক্ষেত্রে স্থগিত করা যাইবে না৷

(৮) একই দিনে কোন কিশোর একাধিক প্রতিষ্ঠানে কাজ করিতে পারিবেন না৷

EPZ ধারা ১৭৫ · অপ্রাপ্ত-বয়স্ক শ্রমিক নিয়োগে বাধা-নিষেধ

১৭৫। কোনো শিল্প প্রতিষ্ঠানে অপ্রাপ্ত-বয়স্ক শ্রমিক নিয়োগ করা যাইবে না।

ব্যাখ্যা । - এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘‘অপ্রাপ্ত-বয়স্ক’’ অর্থ ১৮ (আঠারো) বৎসর বয়স পূর্ণ করেন নাই এমন কোনো ব্যক্তি।