RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১০০ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি১০০

দূষণ হইতে পূর্ব সতর্কতা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো ব্যক্তি কোনো ট্যাংকযুক্ত পরিবহন যান ভর্তি বা খালাস করিবে না, যদি না—

(ক) তিনি উপযুক্ত ভর্তিকরণ হোস (hose) বাছাই করিতে পারেন; এবং

(খ) নিশ্চিত হন যে, এইরুপ ভর্তি এবং খালাসকরণের ফলে কোনো এক শ্রেণির পেট্রোলিয়াম অন্য শ্রেণির পেট্রোলিয়ামের সহিত মিশ্রিত হইয়া কোনো বিপজ্জনক দূষণ সৃষ্টি করিতে পারে।

(২) প্রথম শ্রেণির পেট্রোলিয়াম বহনকারী কোনো ট্যাংক বা প্রকোষ্ঠে অন্য শ্রেণির পেট্রোলিয়াম ভর্তি করা যাইবে না যতক্ষণ না পর্যন্ত—

(ক) উক্ত ট্যাংক অথবা প্রকোষ্ঠে বিদ্যমান বৈশিষ্ট্যের তৈল সম্পূর্ণরূপে নিষ্কাশন করা হয়; এবং

(খ) খালাসের নিগর্মন নল ও জরুরি নিয়ন্ত্রণ ভাল্ব শক্ত ভাবে বন্ধ করা হয়।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।