বিধি১৮২
মেরামত এবং পরীক্ষণ কার্য
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) শিখা নিরোধী অথবা অন্তর্নিহিতভাবে নিরাপদ সরঞ্জামাদি উন্মুক্ত রাখা যাইবে না এবং যতক্ষণ না পর্যন্ত উক্তরূপ সরঞ্জামাদি অথবা ওয়ারিং হইতে সকল ভোল্টেজ বিছিন্ন করা হয় ততক্ষণ উক্তরূপ সরঞ্জামাদি অথবা ওয়ারিংয়ে নিরাপত্তা সংক্রান্ত বৈশিষ্ট্য বিঘ্নিত হইতে পারে এইরূপ কোনো কাজ করা যাইবে না।
(২) কোনোরূপ কাজ চলাকালে এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা না করা পর্যন্ত বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং ওয়ারিংয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা যাইবে না ।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।