RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১১৮ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি১১৮

পরিদর্শন ও পরীক্ষণের ক্ষমতা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

প্রধান বিস্ফোরক পরিদর্শক বা বিস্ফোরক পরিদর্শক যে কোনো সময় পাইপ লাইন পরিদর্শন, পর্যবেক্ষণ ও পরীক্ষা করিতে পারিবেন এবং পাইপ লাইনের সত্ত্বাধিকারী বা পরিচালনাকারী বা ব্যবহারকারী বা যাহার ভূমিতে পাইপ লাইন স্থাপন করা হইয়াছে তিনি বা তাহার প্রতিনিধি এইরূপ পরিদর্শন, পর্যবেক্ষণ ও পরীক্ষণের সুবিধা প্রদান করিতে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক বা বিস্ফোরক পরিদর্শক কর্তৃক পাইপ লাইন সংক্রান্ত সকল অনুসন্ধানের প্রশ্নের উত্তর প্রদান করিতে বাধ্য থাকিবেন।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।