RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৯৪ · নবম অধ্যায় — লাইসেন্স
বিধি১৯৪

ডুপ্লিকেট লাইসেন্স

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো লাইসেন্স হারাইয়া গেলে বা উহা কোনোভাবে বিনষ্ট হইলে লাইসেন্সধারী মূল লাইসেন্স ফি এর ২০% (শতকরা বিশ ভাগ) ফিসহ আবেদন করিলে লাইসেন্সিং কর্তৃপক্ষ ডুপ্লিকেট লাইসেন্স প্রদান করিবে।

(২) উপ-বিধি (১) এর অধীন ডুপ্লিকেট লাইসেন্সের জন্য আবেদন পত্রের সহিত দাখিলকৃত লাইসেন্সের সহিত সংযুক্ত অনুমোদিত নকশার অনুরূপ কপি এবং লাইসেন্স হারাইয়া যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরীর কপি দাখিল করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।