RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৮৩ · ৮ম অধ্যায় — বৈদ্যুতিক স্থাপনা
বিধি১৮৩

সরঞ্জামাদিতে রঙ করা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) বিপজ্জনক এলাকায় স্থাপিত বৈদ্যুতিক তার বহনের জন্য ব্যবহৃত সকল বৈদ্যুতিক যন্ত্রাদি এবং সরঞ্জামাদি যাহাতে ক্ষয়প্রাপ্ত না হয় সেক্ষেত্রে উহা যথোপযুক্ত রঙ দ্বারা নিয়মিতভাবে প্রলেপন করিতে হইবে।

(২) ব্যবহৃত যন্ত্রাদি এবং সরঞ্জামাদির শিখা নিরোধী অথবা অন্তর্নিহিতভাবে নিরাপদ গুণাবলী নির্দেশিত লেবেলের উপর রঙ লাগানো যাইবে না অথবা অন্য কোনোভাবে এমন কোনো কাজ করা যাইবে না যাহাতে উক্ত লেবেলে লিখিত বা খোদাইকৃত কোনো তথ্য পাঠ অযোগ্য না হইয়া পড়ে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।