RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১০৪ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি১০৪

মোটর যানের ক্ষেত্রে বিশেষ বিধানাবলি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) যাত্রীবাহী কোনো মোটর যানে নিম্নবর্ণিত পদ্ধতি ও পরিমাণ ব্যতীত পেট্রোলিয়াম পরিবহন করা যাইবে না, যথা :—

(ক) যানবাহনের সঙ্গে অঙ্গীভূত জ্বালানি ট্যাংক-এ পেট্রোলিয়াম;

(খ) আইনের ধারা ৭ এর উপ-ধারা (২) এ বর্ণিত পদ্ধতিতে রক্ষিত এবং বাহনের পরিচালন শক্তি উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃতব্য অনধিক ৯০ (নব্বই) লিটার পেট্রোলিয়াম।

(২) ৬ (ছয়) জনের অধিক যাত্রী বহনকারী মোটর যানের জ্বালানি ট্যাংক-এ পেট্রোলিয়াম ভর্তি করিবার সময় পরিবহন যানের চালক বা উহার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ব্যতীত অন্য কোনো যাত্রীকে সেখানে অবস্থান করিতে দেওয়া যাইবে না।

(৩) যাত্রীবাহী মোটর যানে স্থাপিত সকল পেট্রোলিয়াম পাত্র ছিদ্রবিহীন এবং দৃঢ়ভাবে আবদ্ধ থাকিতে হইবে এবং উহা বিশেষভাবে নির্মিত এমন কোনো পাত্রে স্থাপন করিতে হইবে যেখানে উক্ত পরিবহন যানের যাত্রীদের প্রবেশাধিকার থাকিবে না এবং উক্ত পাত্র পরিহন যানের ছাদে স্থাপন করা যাইবে। পঞ্চম অংশ পাইপ লাইনের মাধ্যমে পেট্রোলিয়াম পরিবহন

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা: ধারা ৭